মৌলভীবাজারে নিকাহ রেজিস্টার অধিকক্ষেত্র সুরক্ষারসহ ৫ দফা দাবীতে অবস্থান ধর্মঘট ও কলমবিরতি পালন

November 16, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে নিকাহ রেজিস্টারদের অধিকক্ষেত্র সুরক্ষার দাবীতে অবস্থান ধর্মঘট ও কলমবিরতি (কর্মবিরতি) পালন করেছেন স্থানীয় কাজীরা।

সোমবার ১৬ নভেম্বর দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে জেলা কাজী সমিতির আয়োজনে মুসলিম নিকাহ রেজিস্ট্রাররা (কাজী) ঘন্টাব্যাপি কলমবিরতি পালন করেন।

কলমবিরতি অনুষ্ঠানে মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা অনুযায়ী বর্তমানে প্রচলিত নিকাহ রেজিস্ট্রিারদের কর্ম-অধিকক্ষেত্র ও অধিকার সম্পূর্ণরূপে বহাল রাখতে হবে। কোনোভাবেই বিদ্যমান কর্ম-অেিধক্ষেত্র বিভক্ত করে একজনের স্থলে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের বিধান করা যাবে না।

মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা প্রণয়ন ও সংশোধনসংক্রান্ত কমিটিতে সারাদেশের নিকাহ রেজিস্ট্রারদের পক্ষ থেকে কমপক্ষে দুইজন যোগ্য ও অভিজ্ঞ প্রতিনিধিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।   নিকাহ রেজিস্ট্রার পদে নিয়োগের ক্ষেত্রে মাদরাস ভিত্তিক ধর্মীয় শিক্ষা, ইসলামী শরিয়ত, মুসলিম পারিবারিক আইন এবং বিবাহ ও তালাক নিবন্ধনসংক্রান্ত প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা নিশ্চিত করতে হবে। এসব যোগ্যতা বিবেচনা না করে শুধুমাত্র সাধারণ শিক্ষাগত ডিগ্রির ভিত্তিতে নিয়োগের প্রস্তাব বাতিল করতে হবে।

নিকাহ রেজিস্ট্রারদের কর্ম-অেিধক্ষেত্র ও নিয়োগসংক্রান্ত বিতর্কিত প্রস্তাবিত বিধিমালা বাতিল করে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য, যুগোপযোগী ও বাস্তবসম্মত বিধিমালা প্রণয়ন করতে হবে।

সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পেশাজীবী শ্রেণীর বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা দ্রব্য মূল্য ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে দ্বিগুণ করা হলেও মুসলিম নিকাহ্ রেজিস্ট্রারগণের বিবাহ রেজিস্ট্রেশন ফি বৃদ্ধি করা হয় নাই। তাই হাজারে ১৪ টাকার পরিবর্তে ২০ টাকা যাহা ৫ লক্ষ টাকা পর্যন্ত এবং পরবর্তী প্রতি লাখে ১০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা। তালাক রেজিস্ট্রেশন ফি ১০০০ টাকার পরিবর্তে ২০০০ টাকা। বিবাহের নকল ফি ৫০ টাকার পরিবর্তে ২০০ টাকা । কমিশন ফি ৫০০ টাকা দাবীসহ মোট ৫ দফা দাবী করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা এ কে এম বদরুল হক,  মৌলভীবাজার জেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী মাওলানা মোঃ বদরুল ইসলামসহ অন্যন্যরা।

পরে তারা জেলা প্রশাসকের কাছে ৫ দফা দাবী সম্বলিত একটি স্বারক লিপি প্রদন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com