তালামীযে ইসলামিয়া চাঁদনীঘাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন: সভাপতি মাফি, সাধারণ সম্পাদক রেজাউল 

November 16, 2026,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পূর্ব শাখা তালামীযের আওতাধীন ৮ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে। ছালামিটিলা কেন্দ্রীয়  জামে মসজিদে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পূর্ব শাখা তালামীযের সভাপতি  তারেক আহমদ, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সাধারণ সম্পাদক এসএম রুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন তালামীযের সহ-সভাপতি নাইম আহমদ রুসেল ও জুয়েল আহমদ, সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির আহমদ খান, অর্থ সম্পাদক সৈয়দ সানি আহমদ।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে হাফিজ রমজান আলী মাফিকে সভাপতি ও রেজাউল আহমদ সাব্বিরকে সাধারণ সম্পাদক ও হাসান আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ সহ-সভাপতি জুবেল মিয়া, সহ-সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল্লাহ,  সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ জায়েদ আহমদ, প্রচার সম্পাদক নাইম আহমদ, সহ-প্রচার সাদিকুর রহমান, নাহিদ আহমেদ, অর্থ সম্পাদক রুয়েল আহমেদ, অফিস সম্পাদক ইয়ারুপ মিয়া,  সহ-অফিস সম্পাদক শিহাব  আহমদ, প্রশিক্ষণ সম্পাদক জুনাইদ আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক  ফাহিম আহমেদ আলামিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আরিফ আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাছুম আহমদ, জুয়েল আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহাগ আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম।

সদস্যরা হলেন, সিয়াম আহমদ, জুনাইদ আহমদ, সাব্বির আহমদ, ইজাউল আহমদ, রিফাত আহমেদ, হাবিবুর রহমান, নাহিদ আহমদ (২), তাহমিদ আহমদ, জায়েদ মিয়া, রাজন মিয়া, আরিফ মিয়া, নাইম মিয়া।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com