রাজনগরে শিক্ষিকা রহস্যেজনক নিখোঁজ!

আউয়াল কালাম বেগ॥ সিলেট সরকারী মহিলা কলেজে মাস্টার্সের সার্টিফিকেট তুলতে গিয়ে রহস্যজনক ভাবে জয়শ্রী দেবনাথ (২৫) নামে এক গৃহবধু।
১ অক্টোবর মঙ্গলবার নিখোঁজের ঘটনাটি ঘটে। বিভিন্ন জায়গায় খোজাখোজি করেও তার কোন সন্ধান না পেয়ে ওই গৃহবধুর স্বামী উত্তম দেবনাথ বুধবার রাজনগর থানায় সাধারণ ডায়রি করেছেন। নিখোঁজ জয়শ্রী দেবনাথ নবগঠিত ‘টেংরা আরজান খান আদর্শ উচ্চ বিদ্যালয়ে’র শিক্ষিকা। এদিকে ওই শিক্ষিকার নিখোঁজ হওয়া নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে প্রেমঘটিত কারনেই তিনি নিখোঁজ হয়েছেন।
জিডির সূত্রে জানা যায়, সিলেট কতোয়ালীর কাজীটুলা এলাকার সুশীল দেবনাথের মেয়ে জয়শ্রী দেবনাথের বিয়ে হয় ২০১৭ সালের ২৮ জুলাই রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের টেংরা গ্রামের রতন দেবনাথের ছেলে উত্তম দেবনাথের সঙ্গে। জয়শ্রী দেবনাথ সিলেট সরকারী মহিলা কলেজ থেকে ইকোনমিক্সে মাষ্টার্স শেষ করেন চলতি বছর। মাষ্টার্সের সার্টি ফিকেট তুলতে গত মঙ্গলবার সকালে তিনি একাই সিলেট সরকারী মহিলা কলেজের উদ্দেশ্যে বের হন। দুপুরের দিকে তার স্বামী উত্তম দেবনাথ তাকে (জয়শ্রী দেবনাথ) ফোন করলে তিনি বন্ধ পান। সন্ধ্যা পর্যন্ত জয়শ্রী দেবনাথ বাড়ি ফিরে না এলে তার খোজ পড়ে। এসময় জয়শ্রী দেবনাথের স্বামী উত্তম দেবনাথ তাকে বিভিন্নস্থান খোঁজাখোজি করেন। কিন্তু কোথাও তার সন্ধান না পেয়ে তিনি বাদী হয়ে বুধবার রাজনগর থানায় সাধারণ ডায়রি (নং-৭১, ২/১০/১৯) করেন। সাধারণ ডায়রির বিষয়টি তদন্ত করছেন রাজনগর উপপরিদর্শক (এসআই) আবু মুকছেদ পিপিএম। এদিকে ওই গৃহবধু নিখোঁজের তিন দিন পেরিয়ে গেলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
রাজনরগর থানার উপপরিদর্শক (এসআই) আবু মুকছেদ পিপিএম বলেন, সে সিলেট থেকে নিখোঁজ হয়েছে। তার ফোন কললিস্ট চাওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তা নেয়া হচ্ছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।।



সঠিকভাবে তথ্য না জেনে কোনও কিছু লিখা ঠিক না। নিখোজের স্বামীর নাম কি?আর পুলিশ কি বলল না বলল কিছু যায় আসে না। যার যার অবস্থান থেকে যথাযথ চেস্টা করেন সবাই।