রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন এমপি নাসের রহমানের

স্টাফ রিপোর্টার : রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।
রোববার ৩ মে এ পরিদর্শনে তিনি হাসপাতালের চিকিৎসা সেবা, রোগীদের অবস্থা ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।
হাসপাতালে পৌঁছে এমপি নাসের রহমান ভর্তি ও চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের সমস্যার কথা শোনেন এবং চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের রোগীদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা দেন। সেবায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলে সতর্ক করেন তিনি।
এ সময় হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা সম্পর্কে অবহিত হয়ে অসন্তোষ প্রকাশ করেন এমপি নাসের রহমান। সংশ্লিষ্টদের দায়িত্বহীনতা ও ব্যবস্থাপনার দুর্বলতা নিয়ে তিনি ক্ষোভ জানান এবং উর্দ্ধতন কর্তৃপক্ষকে দ্রুত উন্নয়নমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পরিদর্শনকালে তিনি এক অসহায় রোগীর চিকিৎসার জন্য ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তাও প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ হাসপাতাল সংশ্লিষ্টরা।
স্থানীয়রা জানান, হঠাৎ এই পরিদর্শনে হাসপাতালের বাস্তব চিত্র উঠে আসে এবং চিকিৎসা সেবার মান উন্নয়নে নতুন করে চাপ তৈরি হয়েছে।



মন্তব্য করুন