জুড়ী থানায় পুলিশ চেকপোষ্ট সম্বলিত সাইনবোর্ড প্রদান

May 6, 2026,

জুড়ী প্রতিনিধি : জুড়ীতে ওয়ালমেট ব্রান্ডের রুপসী ইলেকট্রিক লিঃ জুড়ী শাখার উদ্যোগে জুড়ী থানা পুলিশের সড়ক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার কাজে সহযোগিতার লক্ষ্যে লোহার তৈরী ৪ টি বড় পুলিশ চেকপোস্ট সম্বলিত সাইনবোর্ড প্রদান করা হয়।

বুধবার ৬ মে দুপুরে এ উপলক্ষে প্রতিষ্টানের প্রধান কার্যালয় কামিনীগঞ্জবাজারে রুপসী ইলেকট্রিক লিমিটেডের ব্যবস্হাপনা পরিচালক ও সেবা সবুজ পাতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: সাজিদ হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ মিনহাজ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি হাজী মাছুম রেজা চেয়ারম্যান। এ ছাড়া উপস্থিত ছিলেন জুড়ী থানার এসআই উস্তার মিয়া ইমন, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব নাদিম মাহমুদ সেলিম, সংস্কার এরিয়া ম্যানেজার বজলুর রহমান, শাখা ব্যবস্থাপক জুয়েল রানা, হিসাব কর্মকর্তা হযরত আলী, ফিল্ড সুপারভাইজার রিপন আহমদ, অপারেশন ম্যানেজার আকরাম হোসাইন প্রমূখ।

ব্যবস্থাপনা পরিচালক সাজিদ হোসাইন বলেন, রুপসী ইলেকট্রিক লিঃ ওয়ালমেট ব্রান্ডের বিভিন্ন পণ্য বাজারজাত করে যে লাভ হয় তার একটি অংশ মানব সেবায় ব্যয় করে থাকি। বিশেষকরে চা শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের পাশে যথাসাধ্য থাকার চেষ্টা করে যাচ্ছি। ৪ টি পুলিশ চেকপোস্ট সম্বলিত সাইনবোর্ড বিতরণ মানবিক কাজে সহযোগিতা মাত্র।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মিনহাজ উদ্দিন বলেন, সাজিদ হোসাইন এর মতো মানুষ সমাজে অনেকেই নিরবে সেবামূলক অনেক মানবিক কাজ করে যাচ্ছে। সেবা করতে হলে কোনো পদ পদবি লাগেনা। মন মানসিকতাই যথেষ্ট। তার এ প্রতিষ্টানের সফলতা কামনা করি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com