শিক্ষক আছদ্দর আলীর ৯৩তম জন্ম বার্ষিকীতে শিক্ষার্থীদের মিলন মেলা

January 2, 2020,

আব্দুর রব॥ বড়লেখার শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ ও মঞ্চ বর্ণিল সাজে সাজানো হয়। বিশাল প্যান্ডেল তৈরি করে অনুষ্ঠানের আয়োজন। মাঠজুড়ে সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থীদের ভীড়। দীর্ঘদিন পর সতীর্থদের কাছে পেয়ে অনেকেই চোঁখ ভিজিয়েছেন আনন্দাশ্রুতে, অনেকে মেতেছেন উচ্ছ্বাসে।

বৃহস্পতিবার ২ জানুয়ারি প্রতিষ্ঠানটির সাবেক প্রধান শিক্ষক আছদ্দর আলীর ৯৩তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বসেছিল নবীন-প্রবীণ শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের মিলনমেলা। এলাকার সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষানুরাগীরা এলাকার গুণী প্রবীণ এ শিক্ষকের জন্মবার্ষিকী উপলক্ষে সম্মাননা জানাতেই এর আয়োজন করেন। দীর্ঘদিন পর পুরোনো সহপাঠী-সতীর্থরা নিজেদের কাছে পেয়ে আবেগাপ¬ুত হয়ে ওঠেন। একে অন্যকে বুকে জড়িয়ে ধরেন। সকালে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করে অনুষ্ঠানের সূচনা হয়। পরে মঞ্চে পায়রা উড়িয়ে উদ্বোধন হয় উৎসবের। এরপর কেক কাটেন অতিথিরা।

এ অনুষ্ঠানে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রবীণ শিক্ষক আছদ্দর আলী আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমার শিক্ষার্থীরা দেশে-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠার স্বর্ণ শিখরে পৌঁছায় আমি গর্বিত।’

দুপুরের দিকে উৎসব মঞ্চে শুরু হয় স্মৃতিচারণা পর্ব। এতে সভাপতিত্ব করেন জন্মবার্ষিকী উদ্যাপন পরিষদের আহবায়ক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাছিত। উদ্যাপন পরিষদের জ্যেষ্ঠ সদস্য অধ্যাপক আব্দুস সহিদ খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বদরুল ইসলাম সোয়েব। স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি আহমদ জুবায়ের লিটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক গোপাল দত্ত প্রমুখ।

প্রবীণ এই শিক্ষককে ঘিরে স্কুল জীবনের স্মৃতি তুলে ধরে আলোচনা করেন প্রাক্তন শিক্ষার্থী শিল্পপতি আব্দুল গণি, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্টার মিহির কান্তি চৌধুরী, দুবাগ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তারেক আহমদ চৌধুরী, লেখক ও গবেষক মোস্তফা সেলিম, সাবেক ইউপি চেয়ারম্যান আকবর আলী, দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালরে প্রধান শিক্ষক আব্দুল মালিক, শাহবাজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কয়ছর আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com