বড়লেখা উপজেলা পৌর ও কলেজ  ছাত্রদলের শিক্ষা সফর

February 13, 2020,

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের শিক্ষা সফর গত বুধবার কমলগঞ্জের মাধবপুর লেকে অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্ঠা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু বড়লেখা ছাত্রদলের বিভিন্ন স্তরের ৭ শতাধিক নেতাকর্মীর শিক্ষা সফরের পৃষ্ঠপোষকতা করেন।

মাধবপুর লেকে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পর ছাত্রদলের কার্যক্রম গতিশীল করার লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বড়লেখা উপজেলা ছাত্রদল নেতা ফয়সল আহমদের সভাপতিত্বে ও পৌরছাত্র দলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান সিপারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবলু। বক্তব্য রাখেন পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, সাবেক উপজেলা ছাত্রদল নেতা আফজল আহমদ, সিনিয়র ছাত্রনেতা জাহিদুল ইসলাম মতিন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান আসুক, ছাত্রদল নেতা সজল আহমদ, জুড়ী কলেজ ছাত্রলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম রিপন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামিল হোসেন, হাসান আহমদ সেজু, দাসেরবাজার ইউপি ছাত্রদলের সভাপতি মুজিবুর রহমান, নিজ বাহাদুরপুর ইউপি ছাত্রদলের সাধারণ সম্পাদক এবাদুর রহমান বাপ্পি, সদর ইউপি ছাত্রদলের সভাপতি মিছবা উদ্দিন, সাধারণ সম্পাদক জালাল আহমদ, ফাহিম আহমদ, দক্ষিণভাগ উত্তর ইউপি সভাপতি ছাব্বির আবির, আবু সুফিয়ান, জাফর আহমদ, মনসুর রহমান প্রিন্স প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com