বড়লেখায় শিক্ষার মানোন্নয়নে সভা ও উঠান বৈঠক

February 16, 2020,

আব্দুর রব: বড়লেখায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে চান্দগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৫ ফেব্রæয়ারী শনিবার মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক বিমল বর্ধনের সভাপতিত্বে অনুষ্টিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার নিজ বাহাদুপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক। শিক্ষার্থীদের বিদ্যালয় মুখী করতে নানা উদ্যোগের অংশ হিসেবে মিড ডে হট মিল চালুর সহযোগিতা অব্যাহত রাখতে তিনি অভিভাবকদের প্রতি অনুরোধ জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খায়রুল আলম, আওয়ামী লীগ নেতা হাজি জহিরুল ইসলাম প্রমুখ।

এদিকে উত্তর নিজবাহাদুর হাবিবুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য জোবেদা বেগমের বাড়িতে অভিভাবকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। জোবেদা বেগমের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ময়নুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সমাজসেবক আখলাছ উদ্দিন।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের বিদ্যালয় মুখী ও ঝরে পড়া রোধে মিড ডে হট মিল চালু রাখতে অভিভাবকদের নিয়ে উঠান বৈঠক ও মা সমাবেশের মতো অনুষ্টান আয়োজনের উদ্যোগ নিয়েছেন উপজেলার ৩নং নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ময়নুল হক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com