স্বাস্থ্য সহকারীদের ৪ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বড়লেখায় হামরুবেলা ট্রেনিং বর্জন 

February 19, 2020,

আব্দুর রব: স্বাস্থ্য সহকারীদের ট্রেকনিকেল পদমর্যাদা প্রদান, বেতন গ্রেড ১৬ থেকে ১৪তম গ্রেডে উন্নীতসহ ৪ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ১৯ ফেব্রæয়ারী বুধবার বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা হামরুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ বর্জন করেছেন। এতে উপজেলার ইপিআই কার্যক্রমে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

১৯ ফেব্রæয়ারী বুধবার সকালে প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ না করে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স প্রাঙ্গণে অবস্থান কর্মসুচি পালন করেন। উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি মাসুক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকাশ রঞ্জন দাসের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক সমীরন দাস, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আলম হোসাইন, স্বাস্থ্য সহকারী মামুনুর রশীদ, রাজেশ দেবনাথ, এমদান হোসেন, ফাতেমা বেগম, গীতা রাণী দাস প্রমুখ। বক্তারা বলেন, ২০১৮ সালের ২ জানুয়ারী তৎকালিন স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, ডিজি মহোদয় আমাদের সাথে সভা করে দাবী সমুহ মেনে নিয়ে দ্রæত তা বাস্তবায়নের প্রতিশ্রæতি দিয়েছিলেন। কিন্ত আজও তা আলোর মূখ দেখেনি। এজন্য সারা দেশের স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা প্রতিবাদ কর্মসুচি পালন করছেন। অবিলম্বে তারা প্রতিশ্রæত দাবী বাস্তবায়নের দাবী জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com