রাজনগরের ফতেপুরে দশম শ্রেণির স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু

October 27, 2020,

স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের বিলবাড়ী গ্রামে পিংকি রানী দাশ (১৬) নামে এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে বিলবাড়ী গ্রামের মতিলাল দাশের কন্যা। বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী।

এদিকে মৃত্যুর ঘটনা নিয়ে তার পরিবারের লোকজন বলছেন ভিন্ন ভিন্ন কথা। আবার পাড়া-প্রতিবেশীরা কেউ বলছে গলায় ফাঁস দিয়ে, আবার কেউ বলছে বিষ পানে আত্নহত্যা করেছে মেয়েটি।

সরেজমিন অনুসন্ধান কালে মৃত পিংকি রানীর পিতা মতিলাল দাশ প্রথমে সাংবাদিকদের জানান, তার মেয়ে ফাঁস বা বিষপানে নয়,এমনিতেই মারা গেছে। মেয়ের মা ঘরের দরজা ভেঙ্গে দেখেন খাটের উপর পিংকির লাশ পড়ে আছে। এ সময় পাশে থাকা বিমল কান্তি দাশ নামে পিংকির চাচাত ভাই পরিচয়ে একজন মতিলাল দাশকে ধমক দিয়ে সাংবাদিকদের বলেন, তিনি বাজারে ছিলেন,তাই কিছুই জানেন না। মেয়েটি ফাঁস লেগে আত্নহত্যা করেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ আসার আগেই মেয়েটির লাশ বালাগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়,তাই পুলিশ এসে লাশ পায়নি। আরেক প্রশ্নের জবাবে বিমল কান্তি দাশ জানান, গলার ওড়না দিয়ে ফাঁস লাগে মেয়েটি।পুলিশ এসে ওড়না খাটের উপর পেয়েছে।

যে ঘরে মেয়েটি ফাঁস লেগে আত্নহত্যা করার কথা বলা হ”েছ সেই ঘরে গিয়ে দেখা যায়,উপরে টিনের একচালা চাল, নীচের খাট থেকে ঝুলন্ত সিলিং ফ্যানের দুরত্ব আনুমানিক তিন হাত, আবার চালের একপাশের দুরত্ব তিন হাত হলেও অপর পাশের দুরত্ব আনুমানিক সাড়ে তিন হাত। ফ্যানের সাথে ওড়না পেছিয়ে ফাঁস লাগলে মেয়েটির পা যেমন খাটের সাথে লেগে বাঁকা হয়ে থাকার সম্ভাবনা তেমনি চালের কাঠের সাথে ওড়না পেছিয়ে ফাঁস লাগলেও পা খাটের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে নাম প্রকাশে অনি”ছুক মানুষজন জানান, মৃত্যুর আগে জোর পুর্বক মেয়েটির শ্লীলতাহানি বা তার চেয়ে জগন্য কোন বাজে কাজ করা হয়েছে বলে তারা শুনেছেন।

মৃত্যুর খবর পেয়ে সরেজমিন পরিদর্শনে আসা রাজনগর থানার এস,আই সামছুল ইসলাম জানান, তিনি পৌছার আগেই মেয়েটিকে বালাগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার কারনে লাশ দেখা সম্ভব হয়নি। তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলার প্র¯‘তি চলছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল হাসিম বলেন, মেয়ের আত্নীয়-স্বজন বলছে মেয়েটি আন্তহত্যা করেছে।

মেয়েটির লাশ বালাগঞ্জ হাসপাতালে থাকার কারনে এ প্রতিবেদক বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে আলাপকালে ওসি জানান, আমি লাশের সুরতহাল রিপোর্টের ব্যাপারে খুব সতর্কতা অবলম্ভন করব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com