রাতের আাঁধারে আলীনগর চা বাগানে কালী মন্দিরের ৫টি মূর্তি ভেঙ্গে ফেলেছে দুবৃত্তরা

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানের বাজার লাইনের কালী মন্দিরের ৫টি মূর্তি রাতের আাঁধারে ভেঙ্গে ফেলেছে দুবৃত্তরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে সনাক্ত করা যায়নি। এ ঘটনায় স্থানীয় চা শ্রমিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সুনীল কুমার মৃধা জানান,শুক্রবার ৩০ অক্টোবর গভীর রাতে আলীনগর চা বাগানের বাজার লাইনের কালি মন্দির এর ৫টি মূ্তি ও ৯ টি পিন্ড ভাংচুর করে দুবৃত্তরা। পরদিন শনিবার বাগানের লোকজন মূর্তি ভাংচুর দেখে চা কগান কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে শনিবার সকালে মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানায়, কালীমন্দিরের পাশে পরিত্যক্ত স্থানে মূর্তিগুলো ছিল। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনাটি পুলিশ গুরুত্ব সহকাওে খতিয়ে দেখছে।



মন্তব্য করুন