কুলাউড়া
মৌলভীবাজারে ৩য় দফা বন্যা পরিস্থিতির উন্নতি : দুর্গত এলাকায় প্রতিদিন মানুষের দুর্ভোগ বাড়ছে : আশ্রয়কেন্দ্র কোথায় জানেননা অনেকে
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার বন্যার সার্বিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও ৩ লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছেন। কুশিয়ারা নদীর পানি কমলেও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর ও সদর উপজেলার ৩৩টি ইউনিয়নে বন্যার...
মৌলভীবাজারে ২০০শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
ইমাদ উদ দীন॥ পানিতে তলিয়ে গেছে বিদ্যালয়। সড়ক,মাঠ,অফিস কক্ষ,শ্রেণী কক্ষ সবই পানি বন্ধি। তাই বন্ধ রয়েছে পাঠদান কার্যক্রম। রমজান মাসের ছুটির পর পাঠদান কার্যক্রম শুরুর দিকে বন্যা কবলিত হয় বিদ্যালয় গুলো। এখন ওই এলাকার বিদ্যালয় গুলোতে যেমন পানি। তেমনি...
কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে মহিলার মৃত্যু
বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে ট্রেনের ধাক্কায় আহত মনোয়ারা বেগম (৫০) নামের এক মহিলার মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি বরমচাল ইউনিয়নের ইসলামাবাদ (নন্দনগর) গ্রামের বাছিত মিয়ার বোন। ৫ জুলাই বুধবার সকাল আনুমানিক সাড়ে ৭ টার দিকে বরমচাল রেল...
হাকালুকি হাওরের বন্যা কবলিত এলাকায় এখন আতংকের নাম ‘ঢেউ’
বিশেষ প্রতিনিধি॥ মন ভালো নেই হাকালুকি হাওর তীরের মানুষের। বাড়তে বাড়তে ঘরের ভেতরে দখল করেছে পানি। মেঝেতে ২ ফুট পানি। কোনমতে খাটের উপর স্ত্রীসহ দিনযাপন করছিলেন। কিন্তু হাওরের বিশাল ঢেউ ঘরের বেড়া আর ভিটার মাটি ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। মনে...
উজানে বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতির উন্নতি : ত্রাণের অপেক্ষায় মানুষ
এস এম উমেদ আলী॥ উজানে বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারের কুলাউড়া,জুড়ী ও বড়লেখায় বন্যার পানি কমতে শুরু করেছে। তবে রাজনগর উপজেলার মনু প্রকল্প এলাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, কুশিয়ারা নদীর পানি কিছুটা কমলেও শেরপুরে ১৭ সেন্টিমিটার...
দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত সাহায্য অব্যাহত থাকবে-কুলাউড়ায় ত্রাণমন্ত্রী
বিশেষ প্রতিনিধি॥ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেছেন, যে পর্যন্ত এই দুর্যোগ শেষ না হবে, ততদিন পর্যন্ত আপনাদের সাহায্য অব্যাহত থাকবে। আপনারা ৪ মাস পানির সাথে লড়াই করেছেন, কিন্তু মনোবল ভাঙেনি। আধা পেট...
হাকালুকি হাওর তীরে সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি
বিশেষ প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলার হাকালুকি হাওর তীরের কুলাউড়া জুড়ী ও বড়লেখা সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ইতোমধ্যে কেটে গেছে সাড়ে ৩ মাস। এমন পরিস্থিতিতে হাওর তীরের বন্যাকবলিত ইউনিয়গুলোকে দূর্গত এলাকা হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা। সরেজমিন হাকালুকি হাওর...
কুলাউড়ায় হাজীপুরে যুবলীগের ঈদ পুনর্মিলনী ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়ায় হাজিপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও করা হয়েছে। ৪ জুলাই মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হাজিপুর ইউনিয়ন পরিষদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক...
বিএনপি ত্রাণ না দিয়ে ঢাকায় বসে ফাঁকা আওয়াজ দেয়: যতদিন বন্যা থাকবে ততদিন ত্রান সামগ্রী দেয়া অব্যাহত থাকবে– মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বন্যাদূর্গত এলাকা পরিদর্শন শেষে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন দূর্যোগের সময় আওয়ামীলীগ জনগণের পাশে দাঁড়ায় আর বিএনপি নেতৃবৃন্দ ত্রাণ না দিয়ে ঢাকায় বসে ফাঁকা আওয়াজ দেয়। মঙ্গলবার দূপুরে কুলাউড়া উপজেলার বন্যা...
৩ উপজেলায় ওএমএস’র চাল বিক্রি বন্ধ হাকালুকি হাওর তীরের মানুষের আতনার্দ
বিশেষ প্রতিনিধি॥ অকাল পানিয়ে নিছে বরুয়া (বোরো) ক্ষেত। সাড়ে তিন মাস থাকি পানিবন্দি। কছম (শপথ) করি কইয়ার কেউ এক মুইট চাউল দিছে না। এখন ঢেউয়ে ঘরবাড়ি ভাঙ্গিয়া নেরগি। ইলা দুর্ভোগে আর কতদিন কাটাইতাম। আঞ্চলিক ভাষায় এমন হতাশা ব্যক্ত করলেন...


