কমলগঞ্জ
কমলগঞ্জে চা শ্রমিক উড়িয়া সম্প্রদায়ের ১৩ দিনের “ডন্ড” ব্রত উৎসব
কমলগঞ্জ প্রতিনিধি॥ চা বাগানে বসবাসকারী প্রায় ৮৫টি জাতি গোষ্ঠীর রয়েছে নিজস্ব ভাষা- সংস্কৃতি, কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য পুজা অর্চনা ইত্যাদি। এই বৈচিত্র্যময় জাতি সম্প্রদায়ের মাঝে উড়িয়া (উড়িষ্যা থেকে আগত) সম্প্রদায় অন্যতম। উড়িয়ারা বছরের নির্দিষ্ট সময়ে অর্থাৎ চৈত্র অমাবস্যায় টানা ১৩...কমলগঞ্জে মণিপুরী নববর্ষ উৎসব ‘চৈরাউবা’ উৎযাপন
কমলগঞ্জ প্রতিনিধি॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলার ৭নং আদমপুর ইউনিয়নের নয়াপত্তন গ্রামে কাংশং প্রাঙ্গণে মণিপুরীদের নববর্ষ উৎসব ‘চৈরাউবা কুম্মৈ’ এর বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। ২৯ মার্চ বুধবার সকাল ১১টায় মণিপুরী নববর্ষ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক...
বুধবার কমলগঞ্জে মণিপুরী নববর্ষ উৎসব ‘চৈরাউবা’
কমলগঞ্জ প্রতিনিধি॥ বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির অন্যতম মণিপুরীদের বর্ণময় সংস্কৃতির নানা বর্ণবৈচিত্র্যের অন্যতম হলো মণিপুরীদের নববর্ষ উৎসব ‘চৈরাউবা কুম্মৈ’। মণিপুরীদের নিজস্ব একটি বর্ষগণনারীতিও আছে। ‘মলিয়াকুম’ নামের এই চান্দ্র বর্ষের হিসেবে বুধবার ২৯ মার্চ থেকে শুরু হবে ৩৪১৫ তম...বসতভিটা নিয়ে বিরোধের জের: কমলগঞ্জে চাচাত ভাইয়ের লাঠির আঘাতে প্রবাসীর মৃত্যু ॥ আটক-১
কমলগঞ্জ প্রতিনিধি॥ বসতভিটা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে গ্রামে চাচাত ভাইয়ের লাঠির আঘাতে প্রবাসি আবুল হোসেন (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ঘাতক প্রবাসী রুবেল মিয়াকে মুন্সীবাজার জামে মসজিদের...
সিলেটে জঙ্গী হামলায় আহত কমলগঞ্জের পুলিশ সদস্যের বাড়িতে সুস্থ্যতা কামনা করে প্রার্থনা ॥ কমলগঞ্জে নিরাপত্তা জোরদার
কমলগঞ্জ প্রতিনিধি॥ সিলেটের দক্ষিণ সুরমার শিব বাড়ি এলাকায় আতিয়া মহলে জঙ্গী বিরোধী অভিযানকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধার ঝুনু লাল দে-র সন্তান পুলিশ সদস্য জনি লাল দে আহত হয়েছিলেন। আহতাবস্থায় সে এখন সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে...
১৯৭১ এর এই দিনে ২৮ মার্চ বৃহত্তর সিলেটের প্রথম প্রতিরোধ যুদ্ধ শুরু হয় কমলগঞ্জের শমশেরনগর থেকে ॥ এক ক্যাপ্টেনসহ ৯জন পাকা সেনাকে হত্যা করে প্রতিরোধকারী মুক্তি পাগল বাঙ্গালীরা
কমলগঞ্জ প্রতিনিধি॥ ১৯৭১ সালের হানাদার পাকিস্তানী সেনাবাহিনির একটি দল ২৭ মার্চ বিকালে অতর্কিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে এসে মুক্তিযুদ্ধের পক্ষে মিছিলকারী বাঙ্গালীদের হামলা চালায়। এসময় মানুষজন দৌড়ে পালিয়ে গেলেও ৮০ বছর বয়সী বৃদ্ধ যাদুকর সিরাজুল ইসলাম কলার ছিলায় পা...
কমলগঞ্জের মুন্সীবাজারে জুয়ার রমরমা আসর ॥ নিঃস্ব হচ্ছে যুবসমাজ
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার কয়েকটি স্পটে জুয়ার আসরে নিঃস্ব হচ্ছেন যুবসমাজ। মুন্সীবাজার ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে জুয়ার রমরমা আসরে মৌলভীবাজার ও হবিগঞ্জের জুয়াড়িদের সমাগম ঘটে। স্থানীয় এক ইউপি সদস্যের প্রত্যক্ষ মদদে রামচন্দ্রপুরের দু’তিনটি স্পটে পর্যায়ক্রমে অব্যাহতভাবে জুয়ার রমরমা আসর বসছে।...
কমলগঞ্জে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
কমলগঞ্জ প্রতিনিধি॥ প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মৌলভীবাজারের কমলগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রোববার ৪৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এর পরই কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা...
শমশেরনগরে ছাত্রলীগের উদ্যোগে স্বাধীনতা দিবস পালিত
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে স্থানীয় ছাত্রলীগের আয়োজনে বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে মহান স্বাধীনতা দিবস উদ্যাপন করা হয়। এ উপলক্ষে ২৬ মার্চ রোববার সকাল সাড়ে ৯টায় দলীয় অস্থায়ী কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। শমশেরনগর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক নাহিদুল হক জনি...
কমলগঞ্জে গণহত্যা দিবস স্মরণে উদীচীর মোমবাতি প্রজ্বলন
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে জাতীয় গণহত্যা দিবস স্মরণে উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৫ মার্চ শনিবার সন্ধ্যায় কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসুচীর শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল...


