কমলগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি তওফিক আহমদ বাবু

August 9, 2017,

কমলগঞ্জ) প্রতিনিধি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের কর্মসূচি ও জাতীয় শিক্ষা পদকের অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু কমলগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের উপস্থিতিতে তার কার্যালয়ে ৭টি বিভাগের মধ্যে শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার জয় কুমার হাজরাসহ শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী,  ব্যক্তি ও  প্রতিষ্ঠান বাছাই কমিটির সদস্যবৃন্দ।

ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, পতনঊষার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে জড়িত রয়েছেন। পতনঊষার ইউনিয়নের প্রতিটি বিদ্যালয়ের শিক্ষা মান উন্নয়নে তাঁর নিরলস ভূমিকা রয়েছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com