বড়লেখা
বড়লেখায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিয়ানীবাজারের নিদনপুর চ্যাম্পিয়ন
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার বর্নি ইউনিয়নের পাকশাইল মাঠে স্থানীয় যুব সমাজ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা রোববার অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলা ড্র হয়। ট্রাইব্রেকারে গোলাপগঞ্জের কাদিপুর ফুটবল ্একাদশকে ১-০ গোলে পরাজিত করে বিয়ানীবাজারের সোপাতলা নিদনপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন...বড়লেখায় জাতির জনকের জন্মদিন পালিত
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ১৭ মার্চ শনিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এ উপলক্ষে শিশু সমাবেশ, আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।...
বড়লেখার পিসি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা পাথারিয়া ছোটলিখা মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বার্ষিক শিক্ষাসফর প্রতিবছরই অনুষ্ঠিত হয়ে থাকে। ‘পরিভ্রমণে জ্ঞানার্জন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ মার্চ শুক্রবার এ প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা এবার...
কুলাউড়া-বড়লেখা সিএন্ডবি সড়ক সংস্কার কাজ নিচু স্থান ও গর্ত ভরাটে ধংস করা হচ্ছে প্রাকৃতিক টিলা
আব্দুর রব॥ কুলাউড়া-চান্দগ্রাম ভায়া বড়লেখা সিএন্ডবি সড়কের সংস্কার কাজে ধংস করা হচ্ছে সরকারী প্রাকৃতিক টিলা। গত বছরের কয়েক দফা বন্যায় এ সড়কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। বন্যার পানি নামার ৫ মাস পরও সংস্কার কাজ শুরু না হওয়ায় জনসাধারণ ও যানবাহনকে...
বড়লেখায় বজ্রপাতে নিহত ১ ঝড় ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ১৩ মার্চ মঙ্গলবার দুপুরের বজ্রপাতে শাকিব আহমদ জীবান (২১) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির দোহালিয়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। তবে ছোটবেলা থেকে জীবান উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির করমপুর গ্রামে...বড়লেখায় ইউপি মেম্বারকে কুপিয়ে টাকা ছিনতাই
আব্দুর রব॥ বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির ৯ নং ওয়ার্ড মেম্বার আ’লীগ নেতা বদরুল ইসলামকে (৩৫) দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১১ মার্চ রোববার সন্ধায় বড়লেখা পৌরশহরের উত্তর চৌমুহনায় এ ঘটনাটি...
বড়লেখা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বদর উদ্দিনকে সংবর্ধনা
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসী বদর উদ্দিনকে ১০ মার্চ শনিবার রাতে বড়লেখা পৌরসভা হলরুমে খোলোয়াড় কল্যাণ সমিতি সংবর্ধনা দিয়েছে। খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়...হাকালুকির বিল থেকে অবৈধভাবে মাছ লুটের ধরণ পাল্টেছে লুটেরা বাহিনী
বড়লেখা প্রতিনিধি॥ হাকালুকি হাওরের ইজারাবিহীন গুটাউরা হাওরখাল বদ্ধ জলমহালে ভ্রাম্যমান আদালতের অভিযানের পর মাছ লুটেরা বাহিনী মাছ লুটের ধরণ পাল্টেছে। এবার পার্শবর্তী বিলের বৈধ বাসায় অবস্থান করে প্রভাবশালীরা রাতের আধারে লাখ লাখ টাকার মাছ লুট করছে। হাকালুকির হাওরখাল বিলে...
বড়লেখায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লাউতা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার চান্দগ্রাম যুবসমাজ আয়োজিত ৩য় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সভা ৮ মার্চ বৃহস্পতিবার চান্দগ্রাম হাইস্কুল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। এতে বিয়ানীবাজারের লাউতা স্পোর্টিং ক্লাব ৪-২ গোলে চান্দগ্রাম রাফি মোটরসকে হারিয়ে জয়লাভ করেছে।...


