বড়লেখায় ৩ কোটি ২৬ লাখ টাকার চার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

October 13, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ভাড্ডা-দশঘরি ও চানমিয়া সড়কের ধামাই নদীর ওপর নবনির্মিত ৪৫ মিটার ব্রিজের উদ্বোধন করা হয়েছে। ১২ অক্টোবর শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ব্রিজটির উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও স্থানীয় সংসদ সদস্য শাহাব উদ্দিন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কাজটি বাস্তবায়ন করেছে। এতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ৪ লাখ টাকা। এছাড়া এদিন সন্ধ্যায় দিকে হুইপ শাহাব উদ্দিন এমপি উপজেলার ধর্মদেহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কাজটি বাস্তবায়ন করবে। এতে সরকারের ব্যয় হবে প্রায় ১ কোটি টাকা। এর আগে বৃহস্পতিবার উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের আদমপুর এলাকায় আরএইচডি ঈদগাহ বাজার ভায়া নিজবাহাদুরপুর ইউপি অফিস ও আদমপুর ভায়া রসগ্রাম রাস্তার ৭৮০ মিটার উন্নয়ন কাজ এবং আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কাজ দুটি বাস্তবায়ন করবে। দুটি কাজে সরকারের ব্যয় হবে ১ কোটি ২২ লাখ টাকা। এরমধ্যে রাস্তার কাজে ৪৯ লাখ টাকা ও বিদ্যালয় ভবন নিমার্ণ কাজে ৭৩ লাখ টাকা ব্যয় হবে।

শুক্রবার ব্রিজের উদ্বোধন উপলক্ষে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ ও এলাকাবাসীর উদ্যোগে দশঘরি চানমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হুইপ মো. শাহাব উদ্দিন। ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শায়েস্তা মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সদস্য ওমর উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর ও ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন, থানার ওসি ইয়াছিনুল হক, আইনজীবী গোপাল দত্ত, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, ইউপি চেয়ারম্যান নছিব আলী, পৌরসভার কাউন্সিলর জেহিন সিদ্দিকী, হুইপের একান্ত সচিব কবিরুজ্জামান চৌধুরী, সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল ও সাধারণ সম্পাদক সাহেদুল মজিদ নিকু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবাদুর রহমান টেকনিক্যাল কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মামুনুর রশীদ, স্থানীয় ইউপি সদস্য শহীদ আহমদ, সুজানগর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হামিদ আহমদ, এলাকার বাসিন্দা হেলাল আহমদ ও লাল মিয়া, সুজানগর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রূপক দাস ও যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com