এলাকার সমস্যা ও সম্ভাবনার সংবাদ সাংবাদিকদের বেশি করে লিখতে হবে -আবদুল কাদের তাপাদার

October 19, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ দৈনিক জালালাবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সহসভাপতি সিলেটের সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার বলেছেন, সাংবাদিকদের এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার সংবাদ বেশি বেশি করে লিখতে হবে। এতে উন্নয়ন কর্মকান্ডে জড়িতরা তৎপর হন। এলাকা উন্নত হয়, সামনের দিকে এগিয়ে যায়। মানুষের দুর্ভোগ রাঘব হয়। সাংবাদিকদের মনে রাখতে হবে কলম হাতে নেয়ার পর কে আত্মীয় আর কে অনাত্মীয়, কার বিরুদ্ধে লেখা যাবে না আর কার বিরুদ্ধে লেখা যাবে তা বিবেচনা করার কোন সুযোগ নেই। একজন সাংবাদিকের কমিটমেন্ট তিনি নিজের বাবা, চাচা কিংবা ভাইয়ের অপরাধ, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধেও লিখতে কুন্ঠাবোধ করবেন না। এমন সাংবাদিকরা পেশাগত দিক থেকে সফল এবং এরাই প্রকৃত সাংবাদিক ও সমাজসেবক। তিনি বৃহস্পতিবার বিকেলে বড়লেখা মিডিয়া সেন্টারে বড়লেখায় কর্মরত সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এসময় সিলেট সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলার সুহেল আহমদ রিপন, দৈনিক জালালাবাদের সিনিয়র রিপোর্টার মুন্সি ইকবাল, বড়লেখা যুগান্তর প্রতিনিধি সাংবাদিক আব্দুর রব, যায়যায়দিন প্রতিনিধি সুলতান আহমদ খলিল, ইত্তেফাক প্রতিনিধি তপন কুমার দাস, সবুজ সিলেট প্রতিনিধি এজে লাভলু প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com