বড়লেখায় তিনটি বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় প্রধান অতিথি হিসেবে তিনটি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ শাহাব উদ্দিন এমপি।
বিদ্যালয়গুলো হচ্ছে-উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের মাইজগ্রাম উচ্চ বিদ্যালয়, ইটাউরী হাজী ইউনুস মিয়া মোমোরিয়াল উচ্চ বিদ্যালয় এবং বর্ণি ইউনিয়নের পাকশাইল আইডিয়াল উচ্চ বিদ্যালয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ কাজগুলো বাস্তবায়ন করবে। এতে সরকারের ব্যয় হবে ৮ কোটি ৬৪ লাখ ৯৬ হাজার ৭৯৫ টাকা।
বুধবার নিজবাহাদুরপুর ইউনিয়নের মাইজগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক বিলাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ শাহাব উদ্দিন এমপি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সহকারি কমিশনার (ভূমি) শরীফ উদ্দিন, উপজেলা আ’লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, ইউপি মেম্বার ইমাম উদ্দিন হিফজুর, আ’লীগ নেতা দুদু মিয়া, যুবলীগ নেতা বদরুল আলম উজ্জল, সহকারি শিক্ষক আব্দুল হাকিম প্রমুখ। অন্যদিকে ইটাউরী হাজী ইউনুস মিয়া মোমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ সমছুল হক। সহকারি প্রধান শিক্ষক ওয়াহিদুল হক এপলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।



মন্তব্য করুন