মৌলভীবাজার

জেন্ডার-ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক কর্মসূচি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

পলিরানী দেবনাথ॥ “সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এ প্রতিপাদ্য নিয়ে জেন্ডার-ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক কর্মসূচি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার ৮ ডিসেম্বর র‌্যালিটি সদর হাসপাতালের সামনে থেকে শুরু...

ঢাকায় বিএনপি নেতাকর্মীদের হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার॥ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির নেতাকর্মীদের পুলিশের বর্বরোচিত হামলা, হত্যা, গণ-গ্রেফতারের প্রতিবাদে মৌলভীবাজার জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ  করেছে। বৃহস্পতিবার ৮ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে শহরের পশ্চিম বাজার এলাকা থেকে মিছিল শুরু হয়ে চৌমুহনাস্থ জুলিয়া শপিং সিটির...

মৌলভীবাজারে নানা কর্মসূচির মধ্যদিয়ে পাক হানাদার মুক্ত দিবস পালিত

স্টাফ রিপোর্টার॥ ১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে বিতারিত করে মৌলভীবাজার শহর শত্রুমুক্ত হয়েছিল। মৌলভীবাজার মুক্ত দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে লাল সবুজ...

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক এর মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও কলামিস্ট ডা. এস এ মালেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি।...

মৌলভীবাজারে যক্ষা নির্মূলে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার॥ জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসুচির অধীনে মৌলভীবাজারে যক্ষা নিমূলে  করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৭ ডিসেম্বর দুপুরে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসুচির অধীনে প্রিপটাষ্ট্র এর আয়োজনে আইসিডিডিআরবি অর্থায়নে মতবিনিময় সভা মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে অনুষ্ঠিত হয়...

বিভিন্ন দাবিতে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের স্মারকলিপি প্রদান ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৭ ডিসেম্বর দুপুরে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সমন্বয়ক অ্যাড. মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে ও বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে...

১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ১২ পিস ইয়াবাসহ সোহেল আহমেদ (৩৫) নামে একজনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার ৬ ডিসেম্বর বিকেলে তাকে আটক করা হয়। থানা পুলিশ সূত্রে জানা যায়, মোস্তফাপুর ইউনিয়নের গন্ধর্বপুর এলাকায় অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে...

জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বৃটিশ কাউন্সিলর জেরিন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান বৃটিশ কাউন্সিলর শাহানিয়া চৌধুরী জেরিন। সাথে ছিলেন শাহানিয়া চৌধুরী জেরিনের পিতা শহিদুল ইসলাম চৌধুরী লিটন ও দুই বোন। মঙ্গলবার ৬ ডিসেম্বর দুপুরে জেলা প্রশাসক...

মুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টে সিপিএএম চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে স্বাধীনতা পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্ণামেন্ট-২০২২ চ্যাম্পিয়ন হয়েছে সিপিএএম। কোয়াব মৌলভীবাজারের আয়োজনে মঙ্গলবার ৬ ডিসেম্বর জেলা ষ্টেডিয়াম মাঠে এ টুর্ণামেন্টের সমাপনী খেলা অনুষ্ঠিত হয়। এ টুর্ণামেন্টে জেলার আটটি দল অংশগ্রহন করে। সমাপনী খেলায়...

মৌলভীবাজার জেলা কাজী সমিতির সাধারণ সভা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা কাজী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৬ ডিসেম্বর শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে জেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মাওলানা বদরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা...
Social Media Auto Publish Powered By : XYZScripts.com