নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বাসদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

February 22, 2023,

স্টাফ রিপোর্টার॥ লুটপাট-দুঃশাসন রুখে দাঁড়ানো এবং গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করা এবং নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখা।

বুধবার ২২ ফেব্রুয়ারি বিকেলে শহরের চৌমুহনায় বাসদ জেলা সমন্বয়ক মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে এবং জেলা সদস্য বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী, বাসদ মৌলভীবাজার জেলা শাখার সদস্য লক্ষ্মণ অধিকারী হৃদয়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানান। পাশাপাশি জনগণকে স্বৈরাচারী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com