তরুণ আলেমদের সাথে যুব মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা হাম্মাদ বিল্লাহ’র সভাপতিত্বে ও জেলা সম্পাদক সংগঠন বিভাগ মাওলানা শাহ মিসবাহ’র পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদের সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মুফতী মাওলানা হিফজুর রহমান হেলাল রাজনগরী, বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজারপৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান কামালী।
এছাড়াও বক্তব্য রাখেন যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি হুসাইন আহমদ আউয়াল, বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওলানা শাহিদুল ইসলাম তালহা, জেলা দায়িত্বশীল মাওলানা আবু বকর সিদ্দীক, মাওলানা নুরুল হুদা, মাওলানা আতিক আল হাসান, আব্দুস সামাদ, মাওলানা আব্দুল মুমিম, নাইম আহমদ প্রমুখ।
মাওলানা আবুল হাসানাত জালালী প্রধান অতিথির বক্তব্যে বলেন, সমাজে ন্যায়-ইনসাফ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যে মিশন মাওলানা মামুনুল হক শুরু করেছিলেন তাঁকে অন্যায়ভাবে বন্দী করে তা ব্যর্থ করা যাবেনা। যুব মজলিসের কর্মীরা জীবন বাজি রেখে অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাবে। ন্যায়-ইনসাফ ভিত্তিক সমাজ-রাষ্ট্র কায়েমের প্রচেষ্টা অব্যাহত রাখবে।
তিনি বাধা-বিপত্তি উপেক্ষা করে নিয়মতান্ত্রিক কার্যক্রম ও রাজপথের আন্দোলনে সরব থাকায় মৌলভীবাজার জেলা দায়িত্বশীলদের কৃতজ্ঞতা জানিয়ে চলতি কছরে মৌলভীবাজারের প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ডে পর্যায়ে যুব মজলিসের কাজকে গতিশীল করার মাধ্যমে মামুনুল হকের মুক্তি আন্দোলনকে আরও বেগবান করার আহবান জানান।
এ সময় মৌলভীবাজারের বিভিন্ন মাদ্রাসা থেকে চলতি বছরে শিক্ষাবর্ষে তাকমিল ফিল হাদিস (এম.এ ইন ইসলামিক স্টাডিজ) সমাপনকারী শিক্ষার্থীদেরকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। মাওলানা আবুল হাসানাত জালালীর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



মন্তব্য করুন