May 18, 2026 তারিখের সংবাদ

দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে মউশিক শিক্ষা কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত “মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও সংশ্লিষ্ট সকল জনবলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবীতে সংবাদ সম্মেলন করে মউশিক শিক্ষা কল্যাণ পরিষদ মৌলভীবাজার জেলা শাখা। ১৮ মে দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে আয়োজিত...

শমশেরনগর ইসলামিক মিশনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনে স্কুল ভিত্তিক ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৮ মে বেলা ১২টায় শমশেরনগর ইসলামিক মিশনের হলরুমে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শমশেরনগর ইসলামিক মিশনের সিনিয়র...

কমলগঞ্জে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব সম্পন্ন : চ্যাম্পিয়ন কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়

প্রনীত রঞ্জন দেবনাথ : ‘জবাবদিহিমূলক সরকার ব্যবস্থাই পারে দূর্নীতি দমন ও প্রতিরোধ করতে’ এই বিষয়ের উপর মৌলভীবাজারের কমলগঞ্জে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৮ মে দুপুরে কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার ১৮ মে সকালে মৌলভীবাজার সদর উপজেলার চৌমুহনা বাজার এলাকায় র‌্যাব-৯, সিপিসি-২ মৌলভীবাজার এবং জাতীয়...

রূপসী শ্রীমঙ্গল’-এ কায়েস আজিজের গানে আসিফ-রুবায়েত

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলকে নিয়ে কায়েস আজিজের পরিকল্পনায় নির্মিত মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ এ কণ্ঠ দিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর এবং লন্ডনপ্রবাসী বাংলাদেশের সংগীতশিল্পী রুবায়েত জাহান। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত পরিচালক রাজা কাশেফ।...

কুলাউড়ার ভূকশিমইল শাহী ঈদগাহ’র পরিচালনা কমিটি গঠন

মাহফুজ শাকিল : কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নে তিন বছর মেয়াদী (২০২৬-২০২৯) ভূকশিমইল শাহী ঈদগাহ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সোমবার ১৮ মে সকাল ১১টায় শাহী ঈদগাহ ময়দানে কমিটি গঠনের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ভূকশিমইল ইউনিয়নের...

বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ‘ভাতের হোটেল’, কমলগঞ্জে কালারাই বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘিরে তোলপাড়

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলা-এর ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত কালারাই বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশের জন্য প্রশংসিত হলেও সম্প্রতি বিদ্যালয়টির একটি শ্রেণিকক্ষ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের...

কুলাউড়ায় অবৈধ পার্কিং ও অস্থায়ী দোকানের বিরুদ্ধে শুরু হচ্ছে অভিযান

এস আর অনি চৌধরী : কুলাউড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যানজট নিরসন, অবৈধ দখল উচ্ছেদ, চুরি-ছিনতাই প্রতিরোধ ও পশুর হাটে জাল টাকা ঠেকাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার ১৮ মে দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।...

কলার ছড়ির ভিতর লোকিয়ে ছিল সবুজ ফণীমনসা সাপ

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে কলাবাজারে পাহাড়ি বাগান থেকে সংগ্রহ করা কলার ছড়িতে লুকিয় ছিল একটি সবুজ ফণীমনসা সাপ। সাপটি দেখতে পেয়ে কলার আড়তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন...

কুলাউড়ায় সিএনজির ধাক্কায় বিদ্যুৎকর্মীর মৃ/ত্যু

এস আর অনি চৌধরী : কুলাউড়ায় বেপরোয়া গতির সিএনজি অটোরিকশার ধাক্কায় আহত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইনম্যান হারুন আলী (৫৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার ১৮ মে দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি...
Social Media Auto Publish Powered By : XYZScripts.com