কুলাউড়ার ভূকশিমইল শাহী ঈদগাহ’র পরিচালনা কমিটি গঠন

মাহফুজ শাকিল : কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নে তিন বছর মেয়াদী (২০২৬-২০২৯) ভূকশিমইল শাহী ঈদগাহ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
সোমবার ১৮ মে সকাল ১১টায় শাহী ঈদগাহ ময়দানে কমিটি গঠনের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ভূকশিমইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুর রফিককে সভাপতি ও ভূকশিমইল নবাবগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজুকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন সাইদ ও ভূকশিমইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুর উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ভূকশিমইল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক সমস উদ্দিন, কোষাধ্যক্ষ ভূকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন, সদস্য মানিক মিয়া, সোলেমান মিয়া বাখই, আমিন উদ্দিন, দলা মিয়া, বকুল মিয়া, তৈমুছ মিয়া, পাখি মিয়া, মুমিন আলী, জাহাঙ্গীর আলম, আজির উদ্দিন, পারভেজ আহমদ।



মন্তব্য করুন