অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

May 18, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার ১৮ মে সকালে মৌলভীবাজার সদর উপজেলার চৌমুহনা বাজার এলাকায় র‌্যাব-৯, সিপিসি-২ মৌলভীবাজার এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯, অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার, কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ‘মামার বাড়ি রেস্টুরেন্ট’-এর মালিক মহিবুর রহমানকে ৩০ হাজার টাকা এবং ‘রাজমহল কনফেকশনারি’-র মালিক মো. তানিমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এতে মোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

র‌্যাব-৯ জানায়, জনস্বাস্থ্য ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com