কুলাউড়ায় অবৈধ পার্কিং ও অস্থায়ী দোকানের বিরুদ্ধে শুরু হচ্ছে অভিযান

May 18, 2026,

এস আর অনি চৌধরী : কুলাউড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যানজট নিরসন, অবৈধ দখল উচ্ছেদ, চুরি-ছিনতাই প্রতিরোধ ও পশুর হাটে জাল টাকা ঠেকাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার ১৮ মে দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আনিসুল ইসলাম, থানার ওসি মনিরুজ্জামান মোল্যা, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম শাহজালাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক মো: রেদওয়ান খান, কমিউনিস্ট পার্টির নেতা আব্দুল লতিফ, জমিয়তে উলামা ইসলাম নেতা মো: নেজাম উদ্দিনসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভায় সিদ্ধান্ত হয়, কুলাউড়া শহরের যানজট প্রতিরোধে সড়কের পাশে যত্রতত্র পার্কিং বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া বাজার এলাকায় মালামাল লোডিং-আনলোডিংয়ের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা হবে। ঈদের পর অবৈধ স্থাপনা ও অস্থায়ী দোকানপাট উচ্ছেদে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানানো হয়।

এ ছাড়া ঈদের বাজারকে কেন্দ্র করে চুরি ও ছিনতাই প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়। কোরবানির পশুর হাটে জাল টাকা শনাক্তে বিশেষ ব্যবস্থা হিসেবে জাল টাকা সনাক্তকরণ মেশিন স্থাপনের বিষয়েও আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com