June 2026 মাসের সংবাদ
কমলগঞ্জে চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন
প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জ উপজেলা উপজেলার আলীনগর ইউনিয়নের সুনছড়া ও ডবলছড়া চা বাগান এলাকায় দুর্বৃত্তদের দ্বারা জোরপূর্বক কৃষিপণ্য লুট এবং পান গাছ কেটে ফেলার ঘটনার প্রতিবাদে বুধবার সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিগত সরকারের...
ঝড়-বৃষ্টির কারণে স্কুলে অনুপস্থিত থাকায় বড়লেখায় শিক্ষকের বে/ত্রাঘা/তে সপ্তম শ্রেণির ছাত্র হাসপাতালে
আব্দুর রব : বড়লেখায় ঝড়-বৃষ্টির কারণে স্কুলে উপস্থিত হতে না পারায় সপ্তম শ্রেণির এক ছাত্রকে বেধড়ক বেত্রাঘাত করেন এক সহকারি শিক্ষক। গুরুতর আহত ওই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ৯ জুন মঙ্গলবার উপজেলার কুমারশাইল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে।...
কুলাউড়ায় হাকালুকি হাওরে ১৪ জেলেকে জরিমানা
বড়লেখায় পামওয়েল দিয়ে ভেজাল ঘি উৎপাদন, জরিমানা গুনলেন বাজারজাতকারি
আব্দুর রব : বড়লেখায় পামওয়েল ব্যবহার করে ভেজাল ঘি, মাওয়া-সহ বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য উৎপাদন করে অসাধু চক্র রমরমা ব্যবসা করছে। গোপন সংবাদের ভিত্তিতে ১০ জুন বুধবার বিকেলে পৌরশহরের বারইগ্রাম এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অনুমোদনহীন ভেজাল পণ্য উৎপাদনের দায়ে...
শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নেই একজনও নারী শিক্ষক, ৬‘শ ছাত্রীর ভরসা আয়া
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্তমানে একজনও নারী শিক্ষক নেই। প্রায় ৬০০ ছাত্রীর এই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নারী শিক্ষক সংকট চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি। ফলে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য,...
রাজনগরে যুব মজলিসের দাওয়াতী মজলিস অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে রাজনগর উপজেলায় এক দাওয়াতী মজলিস অনুষ্ঠিত হয়। ৮ জুন সোমবার দাওয়াতি মজলিসে অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রচার...
মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী, সফরকে কেন্দ্র করে প্রস্তুতি, মাঠ পরিদর্শনে জেলা প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দরা
স্টাফ রিপোর্টার : ১৭ জুন ২০২৬ তারিখে মৌলভীবাজার সফরে এসে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে শ্রীমঙ্গল ও রাজনগরে সম্ভাব্য অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার ৯ জুন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের নেতৃত্বে...
শ্রীমঙ্গলে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত; সভাপতি- অরবিন্দ ও সম্পাদক দ্বীপেন্দ্র
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, শ্রীমঙ্গল উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে শ্রী অরবিন্দ ভট্টাচার্যকে সভাপতি এবং শ্রী দ্বীপেন্দ্র ভট্টাচার্যকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৪১ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। ৯ জুন মঙ্গলবার...
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ; কার্যাদেশ বাতিলের দাবি
প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২৫-২০২৬ অর্থ বছরের রোগীদের পথ্য (খাবার) সরবরাহের টেন্ডার প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। দ্বিতীয় সর্বনিম্ন দরদাতাকে পাশ কাটিয়ে রহস্যজনকভাবে তৃতীয় সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ প্রদানের প্রতিবাদে এবং উক্ত কার্যাদেশ বাতিলের...
জুড়ী ও বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ জাল জব্দ, জরিমানা আদায়
আব্দুর রব : জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজারে সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩৫ পাউন্ড অবৈধ কারেন্ট জাল জব্দ এবং অবৈধ জাল বিক্রির দায়ে জাল ব্যবসায়ি মুহিদ মিয়াকে ৫০ হাজার টাকা ও ফারুক উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।...


