রাজনগরে যুব মজলিসের দাওয়াতী মজলিস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে রাজনগর উপজেলায় এক দাওয়াতী মজলিস অনুষ্ঠিত হয়।
৮ জুন সোমবার দাওয়াতি মজলিসে অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা মুফতী রুহুল আমিন এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা শাহ মিসবাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি শাহিদুল ইসলাম তালহা, জেলা সাংগঠনিক সম্পাদক আতীক আল হাসান, জেলা বায়তুলমাল সম্পাদক মুফতী আইনুদ্দীন আল আজাদ সহ জেলা ও থানা পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
মজলিসে সংগঠনের দাওয়াতী কার্যক্রমকে আরও বেগবান করা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং আদর্শিক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।



মন্তব্য করুন