জুড়ী ও বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ জাল জব্দ, জরিমানা আদায়

June 9, 2026,

আব্দুর রব : জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজারে সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩৫ পাউন্ড অবৈধ কারেন্ট জাল জব্দ এবং অবৈধ জাল বিক্রির দায়ে জাল ব্যবসায়ি মুহিদ মিয়াকে ৫০ হাজার টাকা ও ফারুক উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।

অপরদিকে বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকি এলাকায় দেশিয় মৎস্য সম্পদ রক্ষায় অভিযান চালিয়েছে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর।

অসাধুরা দীর্ঘদিন ধরে এসব দোকান থেকে অবৈধ কারেন্ট জাল ক্রয় করে হাকালুকি হাওরের জলাভূমির দেশিয় প্রজাতির পোনামাছ ধ্বংস করে যাচ্ছে।

জুড়ীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মুশফিকীন নূর। এসময় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান। জব্দ অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর জানান, দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল ব্যবসায়িদের বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে মঙ্গলবার দুপুরে বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকি এলাকায় দেশিয় প্রজাতির মৎস্যসম্পদ রক্ষায় সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউএনও মাহবুব আলম মাহবুব, উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মিসবাহ উদ্দিন আফজল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুজ্জামান বিন হাফিজ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com