July 2026 মাসের সংবাদ

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার সার্বিক বন্যা পরিস্থিতি জেলা প্রশাসনের পক্ষ থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো বন্যাকবলিত মানুষের নিরাপত্তা, উদ্ধার, ত্রাণ বিতরণ ও প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার ৯...

আইনশৃঙ্খলা সভায় ইউএনও; কুলাউড়ায় চাইনিজ রেস্টুরেন্টে অভিযানে নামছে টাস্কফোর্স

এস আর অনি চৌধরী : কুলাউড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক, যানজট, সীমান্ত নিরাপত্তা, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ৯ জুলাই দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায়...

বড়লেখায় বাঁশের বেড়ায় রাস্তা বন্ধ : প্রতিবাদ করায় হামলা ও শ্লীলতাহানি

আব্দুর রব : বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল (দক্ষিণ কান্দি) গ্রামে দীর্ঘ ৩০ বছরের পুরনো জনসাধারণের চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ করায় এক ভুক্তভোগী পরিবারের ওপর অতর্কিত হামলা, মারপিট ও নারীর...

বড়লেখায় নিষিদ্ধ পিরানহা বিক্রির দায়ে ব্যবসায়ির জরিমানা

আব্দুর রব : বড়লেখায় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রয়ের দায়ে মতিউর রহমান নামে এক ব্যবসায়িকে ১০ হাজার জরিমানা ও ৩৮ কেজি পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে হাকালুকি হাওড়পাড়ের কানুনগো বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী...

বিএসএফের বাঁধায় বন্ধ থাকা মনু নদীর প্রতিরক্ষা বাঁধ দিয়ে লোকালয়ে পানি

মাহফুজ শাকিল : টানা কয়েকদিনের অবিরাম বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলের কারণে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। নদীর প্রবল স্রােত ও পানির উচ্চতা বাড়তে থাকায় নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ দেখা...

রাজনগর ও কমলগঞ্জে নদীর বাঁধ ভেঙ্গে প্রায় ৩৫টি গ্রাম প্লাবিত

স্টাফ রিপোর্টার : কয়েক দিনের টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর বাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করে বন্যা দেখা দিয়েছে। রাজনগর উপজেলার উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুর এলাকায় মনুনদীর ভাঙ্গনে কয়েকটি ১০...

কুলাউড়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের গোবাদীপশু বিষয়ক প্রশিক্ষণ ভাতা ও সনদপত্র বিতরণ

কুলাউড়া প্রতিনিধি : গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজনে ও ‘উদ্যোগ’ সংস্থার সার্বিক সহযোগিতায় গোবাদী পশু পালন বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে। ৭ই জুলাই কুলাউড়া উপজেলার পৃথিম পাশা ইউপির মুদিপুর হাজী বাড়ীতে প্রশিক্ষণার্থীর মধ্যে নগদ অর্থ...

রেশনিং চালু, রিক্সা ভাড়া বৃদ্ধিসহ সাত দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে রিক্সা শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি

কমলগঞ্জ প্রতিনিধি : রিক্সা চালকদের রেশনিং চালু করা, ব্যাটারি চালিত অটোরিক্সা উচ্ছেদ বন্ধসহ সাত দফা দাবিতে মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন স্মারকলিপি প্রদান করেছে। বুধবার ৮ জুলাই দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি প্রদান করা...

বড়লেখা পরিবার পরিকল্পনা অফিসের  বারান্দায় বস্তাভর্তি স্বাস্থ্যসেবার কার্ড, দীর্ঘদিনেও পৌঁছেনি ভুক্তভোগিদের হাতে

আব্দুর রব : বড়লেখা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপকারভোগিদের হাজার হাজার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্ড বারান্দায় পড়ে থাকতে দেখা গেছে। দীর্ঘ ৭ বছরেও কার্ডগুলি পৌঁছেনি সুবিধাভোগীদের হাতে। এতে বিভিন্ন মহলে চরমক্ষোভ ও তোলপাড় চলছে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের...

কমলগঞ্জে সংরক্ষিত বনভূমিতে ৩.২৯ হেক্টর অবৈধ পান বাগান উচ্ছেদ, পিওআর বন মামলা প্রক্রিয়াধীন

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের অধীনের কুরমা বন বিটের কুরমা খাসিয়া পুঞ্জি সংলগ্ন ছোট পিকল এলাকায় সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ। গত ৭ জুলাই মঙ্গলবার সকাল থেকে শুরু...
Social Media Auto Publish Powered By : XYZScripts.com