বড়লেখায় নিষিদ্ধ পিরানহা বিক্রির দায়ে ব্যবসায়ির জরিমানা

আব্দুর রব : বড়লেখায় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রয়ের দায়ে মতিউর রহমান নামে এক ব্যবসায়িকে ১০ হাজার জরিমানা ও ৩৮ কেজি পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে হাকালুকি হাওড়পাড়ের কানুনগো বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া জানান, নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রয়ের দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারার অপরাধে এক ব্যবসায়িকে দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও ৩৮ কেজি পিরানহা মাছ জব্দ করে জনসম্মুখে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে। এ সময় নিষিদ্ধ মাছ ও মাছের পোনা ক্রয়-বিক্রয় নিষিদ্ধ বিষয়ে উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করা হয়।



মন্তব্য করুন