October 17, 2026 তারিখের সংবাদ
সাংবাদিক এহসানকে আ/গ্নেয়া/স্ত্র নিয়ে অজ্ঞাত যুবকের অনুসরণের অভিযোগ, থানায় জিডি
এহসান বিন মুজাহির : মৌলভীবাজারের অনুসন্ধানী সাংবাদিক ও লেখক মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির)-কে প্রকাশ্যে এক সশস্ত্র যুবক রাতের বেলা মোটরসাইকেল নিয়ে পিছু ধাওয়া করে কড়া নজরদারিতে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর নিজের ও পরিবারের চরম নিরাপত্তাহীনতার...
কমলগঞ্জে ৬ একর জমিতে টমেটো চাষ, ৩৫ লাখ টাকা বিক্রির আশা কৃষক ছাদেক হোসাইনের
কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলায় গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ করে সাফল্যের স্বপ্ন দেখছেন কৃষক মো: ছাদেক হোসেন। তিনি উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামের বাসিন্দা। মাধবপুর ইউনিয়নের ধলাই চা বাগান-সংলগ্ন এলাকায় ছয় একর জমি বাৎসরিক লিজ নিয়ে টমেটো চাষ করছেন...
শ্রীমঙ্গলে যানযট নিয়ন্ত্রণে অভিযান
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল শহরের পৌরসভা এলাকার যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসক এবং পৌর বিএনপি। শনিবার ১৭ অক্টোবর সকাল ১১টায় শ্রীমঙ্গল পৌরসভা কর্তৃপক্ষ এবং পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (এসিল্যান্ড)...
প্রধানমন্ত্রীর উদ্যোগে চা শ্রমিকদের কল্যাণে কাজ করছে সরকার-এমপি মিঠু, জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ
জুড়ী প্রতিনিধি : চা শ্রমিকদের দুঃখ-দুর্দশা লাঘব ও চা শিল্পের উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু। তিনি বলেছেন, চা শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে শ্রমিক ও মালিক—উভয় পক্ষের স্বার্থ রক্ষা করতে...
কুলাউড়া পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
মাহফুজ শাকিল : কুলাউড়ায় পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। শনিবার ১৭ অক্টোবর সকাল সাড়ে দশটায় টায় পৌরভবন থেকে শুরু হওয়া পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সানজিদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন...
মৌলভীবাজারে লালন সাঁই তিরোধান দিবস-২০২৬ উদযাপন
স্টাফ রিপোর্টার : লালন সাঁই তিরোধান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর শনিবার বিকেলে জেলা প্রশাসন এবং জেলা শিল্পকলা একাডেমি মৌলভীবাজারের আয়োজনে বিকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে র্যালি শুরু হয়ে জেলা...
কমলগঞ্জে অপপ্রচারের অভিযোগে যুবদল নেতার সংবাদ সম্মেলন
কমলগঞ্জ প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও অডিও কল রেকর্ড ফাঁস করে হেয়প্রতিপন্ন করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন কমলগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পতনঊষার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আব্দুল আহাদ। শনিবার ১৭ অক্টোবর বিকেল ৪টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে...
ডিসকাউন্টের নামে মৌলভীবাজারে প্রতারণার ফাঁদ, প্রশাসনের অভিযানের দাবি সচেতন ক্রেতাদের
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় বিভিন্ন নামীদামি এবং স্থানীয় বিপণিবিতানগুলোতে ‘আকর্ষণীয় ডিসকাউন্ট’ ও ‘বিশেষ ছাড়ের’ নামে ক্রেতাদের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে। আকর্ষণীয় বিজ্ঞাপনের ফাঁদে পড়ে কেনাকাটা করতে গিয়ে ঠকছেন সাধারণ ক্রেতারা। ফলে এই অনৈতিক ব্যবসায়িক কর্মকাণ্ড...
বড়লেখা-জুড়ীর পূজা মণ্ডপ পরিদর্শনে বিজিবি অধিনায়ক
বড়লেখা প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন। শনিবার ১৭ অক্টোবর তিনি বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে সার্বিক...
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়ায় মৌলভীবাজারের মেয়ে আনিসা খানকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
লন্ডন প্রতিনিধি : যুক্তরাজ্যের পর আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের আনিসা খান, ইংল্যান্ড কাবাডি দলের অধিনায়ক! ব্যবসা ও টেলিভিশন জগতের সফল আঙিনায় আলোড়ন তোলার পর এবার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অনন্য এক উচ্চতায় পৌঁছে গেলেন ব্রিটিশ-বাংলাদেশি তরুণী আনিসা খান। যার শেকড়...


