বড়লেখায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

October 5, 2023,

আব্দুর রব॥ বড়লেখায় বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে পৃথকভাবে র‌্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক সংগঠন।

বৃহস্পতিবার ৫ অক্টোবর উপজেলার পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলীর সভাপতিত্বে ও প্রভাষক বিপুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি রফিকুল ইসলাম সুন্দর।

এছাড়াও বক্তব্য দেন অধ্যাপক এমএ মোহাইমিন, প্রভাষক খালেদ আহমদ, গভর্নিংবডির সদস্য আমির উদ্দিন, আক্তার হোসেন, রিয়াজ উদ্দিন, প্রভাষক হাসিনা বেগম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com