মৌলভীবাজারের জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
May 31, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
৩০ মে শনিবার রাতে জেলা শহরের রুমেল কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহিদুর রহমান-এর সার্বিক আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



মন্তব্য করুন