ঈদুল আযহার ছুটিতে মৌলভীবাজারের পর্যটন স্পটগুলোতে আশানুরূপ পর্যটক অসেননি

May 31, 2026,

স্টাফ রিপোর্টার : প্রতি বছর ঈদের টানা ছুটিতে প্রকৃতির অপরুপ লীলাভূমির খুঁজে হাজার হাজার পর্যটক ছুটে আসতেন মৌলভীবাজারে। সম্প্রতিকালে অতি বৃষ্টি ও হামের প্রাদূর্ভাব বেড়ে যাওয়ায় ঈদুল আযহার ছুটিতে পর্যটকদের আগমন অনেকটাই কমে গেছে। তবে যারা এসেছেন তারা প্রকৃতির চির চেনা সবুজের ভেতর কিছু সময় কাটিয়ে ফিরে পেয়েছেন মনোমুগ্ধকর এক নির্মল প্রশান্তি।

প্যাকেজ : চায়ের রাজধানী মৌলভীবাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবছর চিরচেনা সেই সবুজের সমারোহ আনন্দ উপভোগ করতে ছুটে আসেন অসংখ্য পর্যটক। কিন্তু এ অঞ্চলে ঈদের আগের দিন পর্যন্ত অতি বৃষ্টি অব্যাহত ছিল। পাশাপাশি হামের প্রাদূর্ভাব বেড়ে যাওয়ায় ঈদের ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের উপস্থিতি আশানুরূপ ছিলনা। তার পরও স্থানীয় পর্যটক সহ যারা এসেছেন তারা প্রকৃতির অপরুপ সৌন্দর্য অবলোকন করতে পেরে মুগ্ধ হয়েছেন।

ট্যুারিস্ট পুলিশের সাব-ইন্সপেক্টর পলাশ চন্দ্র সরকার বলেন, প্রকৃতি প্রেমীরা লাউয়াছড়া জাতীয় উদ্যান, বদ্ধভুমি এলাকা, মাধবপুর লেইক, মাধাবকুন্ড জলপ্রপাত, হামহাম জলপ্রপাত ও চা বাগানে ঘুরে বেড়ানো প্রশান্তির আনন্দ। ঈদ উপলক্ষে পর্যটন স্থান গুলোতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যটন পুলিশের সার্বক্ষণিক টহল জোড়দার রাখা হয়েছে।

প্রকৃতির টানে বার বার ছুটে আসেন এ জেলায় অসংখ্য পর্যটক। তারা মনে করেন যোগাযোগ ব্যবস্থাসহ পর্যটন স্থানগুলোকে আরও আকর্ষনীয় করে তোললে দেশী-বিদেশী পর্যটককের আগমন বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com