সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহে পবিত্র ঈদুল আযহার ৩টি জামাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আযহা যথাযোগ্য মর্যদায় ২৮ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ঈদুল আযহার প্রধান তিনটি জামাত হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
প্রথম জামাত সকাল ৬.৩০ টায় অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন জেলা জামে মসজিদের খতিব ও হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহঃ) টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম। সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করেন বায়তুল মোনাওয়ার জামে মসজিদের (স্ট্যান্ড মসজিদ) খতিব, জামেয়া দ্বীনিয়া মৌলভীবাজারের মুহতামিম, হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ।
জামাত পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন। এসময় ঈদগাহের আয়-ব্যায়ের হিসাব উপস্থাপন করেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক রুবেল মাহমুদ।
দ্বিতীয় জামাত সকাল ৭.৩০ টায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামাতে ইমামতি করেন সুলতানপুর জামে মসজিদের ইমাম ও মুহতামিম দারুল উলুম টাইটেল মাদ্রাসা মুফতি মাওলানা শামছুজ্জোহা। সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করেন দর্জিরমহল জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা হাম্মাদ বিল্লাহ।
তৃতীয় জামাত সকাল ৮.৩০ টায় অনুষ্ঠিত হয়। ইমামতি করেন টাউন দেওয়ানী জামে মসজিদের ইমাম মাওলানা আকিল উদ্দিন। সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করেন কাজিরগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী মোঃ মুহাররম আলী।



মন্তব্য করুন