বড়লেখায় বিদেশি ম*দসহ চিহৃত মা*দক কারবারি গ্রে*প্তার

April 27, 2025,

স্টাফ রিপোর্টার : বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে বিদেশি মদসহ একাধিক মামলার চিহৃত মাদক কারবারি আটক হয়েছে।

শনিবার ২৬ এপ্রিল মধ্যরাতে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে  বড়লেখার শাহবাজপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৫০ বোতল বিদেশি মদসহ মো: আলাউদ্দিন (আলাই-৫৭) নামে এক মাদক কারবারিকে আটক করেন। আটককৃত আলাই মিয়া বড়লেখার উপজেলার পুকুরিয়া গ্রামের তমসির আলীর ছেলে।

পুলিশ জানায়, দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২৫ বোতল করে মোট ৫০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস ব্র্যান্ডের মদ জব্দ করা হয়।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কাশেম সরকার জানান, আটককৃত আলাউদ্দিন বড়লেখার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদক, চুরিসহ চারটি মামলা রয়েছে। আজকের ঘটনায় আলাউদ্দিন ও পলাতক একজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com