আওয়ামী লীগ নি*ষি*দ্ধের দা*বিতে মৌলভীবাজারে টায়ার জ্বা*লিয়ে বি*ক্ষো*ভ

May 10, 2025,

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে মৌলভীবাজারে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।

শুক্রবার ৯ মে রাত ১২টা থেকে শুরু হয়ে এই বিক্ষোভ চলে রাত ৩টা পর্যন্ত। বিক্ষোভকারীরা মৌলভীবাজার প্রেসক্লাব মোড়ে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান।

এই অবরোধের কারণে সড়কে প্রায় ৩ ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরবর্তী সময়ে বিক্ষোভ মিছিলটি শহরের চৌমুহনার দিকে অগ্রসর হয়ে শেষ হয়।

বিক্ষোভকারী নেতাকর্মীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি তাদের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে গত জুলাই মাসের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে যেভাবে একদফা আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, ঠিক তেমন আরেকটি একদফার ডাক দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com