বড়লেখায় চা শ্রমিকের ঝু/লন্ত লা/শ উদ্ধা/র
May 25, 2025,

আব্দুর রব : বড়লেখা থানা পুলিশ ২৫ মে রোববার দুপুরে রবি চাষা (৪৫) নামে এক চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তিনি উপজেলার নিউ সমনবাগ চা বাগানের হাসপাতাল লাইনের মৃত হরিয়া চাষার ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
জানা গেছে, ২৫ মে রোববার চা শ্রমিক রবি চাষার বাড়িতে কেউ ছিলেন না। সবাই যার যার কাজে গিয়েছিলেন। সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে যে কোনো সময় বাড়ির উঠানের জাম্বুরা গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রবি চাষা। পরে স্বজনরা ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন।
থানার ওসি মো: আবুল কাশেম সরকার জানান, ময়না তদন্তের জন্য নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পোষ্টমোর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



মন্তব্য করুন