বড়লেখায় ৪ কলেজ ও মাদ্রাসায় প্রথমবারের মত ছাত্রদলের কমিটি গঠন

May 26, 2025,

আব্দুর রব : বড়লেখা উপজেলার শাহবাজপুর স্কুল এন্ড কলেজ, সুজানগর পাথারিয়া কলেজ, মোহাম্মদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা ও দাসেরবাজার কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন দিয়েছে মৌলভীবাজার জেলা ছাত্রদল।

২৬ মে সোমবার দুপুরে জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আংশিক কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।

এই চার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম বারের মতো ছাত্রদলের কমিটি গঠিত হলো। প্রতিষ্টানগুলো ২০ থেকে ৪০ বছর আগে স্থাপিত হলেও অতীতে কখনও জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠিত হয়নি।

অনুমোদিত আংশিক কমিটি হচ্ছে- শাহবাজপুর স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি শাহরিয়ার মোহাম্মদ আসিফ খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ইসরাক, সাংগঠনিক সম্পাদক জিসান মাহমুদ সাদি, প্রচার সম্পাদক মনসুর আলম ও দপ্তর সম্পাদক আহমদ শরীফ।

সুজানগর পাথারিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাফি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সবুজ আহমদ, যুগ্ম আহ্বায়ক আরিয়ান তাওহিদ, সদস্য সচিব এমাদ উদ্দিন জাকারিয়া।

মোহাম্মদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা ছাত্রদলের সভাপতি ছায়িদুর রহমান, সাধারণ সম্পদক আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক কামিল আহমদ।

দাসেরবাজার কলেজ ছাত্রদলের সভাপতি জীবানুর রহমান হিমেল, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তেফায়েল, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, প্রচার সম্পদক আব্দুল্লাহ ইসরাক, দপ্তর সম্পাদক রানা আহমদ।

অনুমোদিত আংশিক কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দকে আগামি ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com