মৌলভীবাজার জেলা বিএনপির সভা ১৯ নভেম্বর

November 17, 2025,

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে আগামী ১৯ নভেম্বর বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতাদের পাশাপাশি জেলার সাতটি ইউনিটের নির্বাচিত পাঁচজন করে প্রতিনিধি ও পাঁচটি ইউনিটের আহবায়ক কমিটির ‘সুপার ফাইভ’ সদস্য এতে অংশ নেবেন। সভাটি হবে শহরের বেঙ্গল কনভেনশন হলে।

জেলা বিএনপির আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, সভায় সময়মতো উপস্থিত থাকতে সংশ্লিষ্টদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, সভায় মৌলভীবাজার জেলার চারটি আসনের নির্বাচনী প্রস্তুতি, বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের অগ্রগতি এবং অন্যান্য সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে।

সভা সংক্রান্ত নোটিশটির অনুলিপি পাঠানো হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের কাছে।

জেলা বিএনপির নেতারা বলছেন, নির্বাচনের প্রাক্কালে সাংগঠনিক শক্তি সুসংহত করতেই এই সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com