রাজনগরে সড়ক দূর্ঘটনায় মহিলা নিহত

রাজনগরে সড়ক দূর্ঘটনায় এক মহিলা মারা গেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৪ নভেম্বর বুধবার রাতে উপজেলার কামালপুর গ্রামের মৃত মজাহিদুর রহমান এর স্ত্রী মাহমুদা খানম (৫০) নামের মহিলা গ্রাম থেকে কাজিরহাট যাবার সময় মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের বাধঁবাজার মোড়ে দূর্ঘটনার স্বীকার হন। দূর্ঘটনার সময় ফেঞ্চুগঞ্জ থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ (গাড়ি নং-সিলেট ন-১১-০৫৭৫) বাধঁবাজার মোড়ে আসলে মহিলা পায়ে হেটে সড়ক পাড়াপাড় হতে গেলে গাড়িটি এসে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মাহমুদা খানম মারা যান। তার সারা শরীর তেতলে গেছে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক গাড়িটি থানা হেফাজতে রয়েছে এবং জেলা প্রশাসকের অনুমতি নিয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় লাশ দাফন করা হয়েছে।
রাজনগরে সড়ক দূর্ঘটনায় এক মহিলা মারা গেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৪ নভেম্বর বুধবার রাতে উপজেলার কামালপুর গ্রামের মৃত মজাহিদুর রহমান এর স্ত্রী মাহমুদা খানম (৫০) নামের মহিলা গ্রাম থেকে কাজিরহাট যাবার সময় মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের বাধঁবাজার মোড়ে দূর্ঘটনার স্বীকার হন। দূর্ঘটনার সময় ফেঞ্চুগঞ্জ থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ (গাড়ি নং-সিলেট ন-১১-০৫৭৫) বাধঁবাজার মোড়ে আসলে মহিলা পায়ে হেটে সড়ক পাড়াপাড় হতে গেলে গাড়িটি এসে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মাহমুদা খানম মারা যান। তার সারা শরীর তেতলে গেছে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক গাড়িটি থানা হেফাজতে রয়েছে এবং জেলা প্রশাসকের অনুমতি নিয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় লাশ দাফন করা হয়েছে। রাজনগর প্রতিনিধি॥



মন্তব্য করুন