কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলী বেগমকে নিউইয়র্ক নেতৃবৃন্দের অভিনন্দন

April 15, 2026,

বিশেষ প্রতিনিধি : কানাডার ফেডারেল উপনির্বাচনে টরোন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে বিজয়ী মৌলভীবাজারের সন্তান ডলী বেগম কে নিউইয়র্কের বিভিন্ন নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

কানাডার সংসদে প্রথমবারের মতো বাংলাদেশী বংশোদ্ভূত মৌলভীবাজার জেলার কৃতি সন্তান উপনির্বাচনে বিজয়ী হয়ে ডলী বেগম ইতিহাস সৃষ্টি করেছেন। তার এই ঐতিহাসিক বিজয়ে নিউইয়র্কস্থ বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন নেতৃবৃন্দ ডলী বেগম এমপি কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নেতৃবৃন্দের মধ্যে ঠিকানা গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি এমএম শাহীন, জালালাবাদ এসোসিয়েশন অব ইউএসএ ইনকের সভাপতি বদরুল হোসেন খান, সাধারণ সম্পাদক রোকন হাকিম, সহ-সভাপতি লোকমান হোসেন লুকু, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, বাংলাদেশ সোসাইটি অব ইউএসএ ইনকের সভাপতি আতাউর রহমান সেলিম, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি সোহান আহমেদ টুটুল, সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আলী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক শেখ অলি আহাদ, প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, সুনামগঞ্জ সমিতির সাবেক সভাপতি আব্দুল মুহিত, বাংলাদেশ সোসাইটির সাবেক এজিএস সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, শ্রীমঙ্গল এসোসিয়েশনের সভাপতি মোস্তাক এলাহী চেমন, সাধারণ সম্পাদক সুফিয়ান চৌধুরী, কুলাউড়া এসোসিয়েশনের সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু, সাধারণ সম্পাদক মইনুর রহমান সুয়েব প্রমুখ।

নেতৃবৃন্দরা কানাডা সংসদের উপনির্বাচনে এমপি নির্বাচিত হওয়ায় ডলী বেগম কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তার এই সাফল্যে বাংলাদেশ তথা সিলেট বাসীর জন্য এটি একটি বিশেষ সম্মানের বলে উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com