মৌলভীবাজার জেলায় ১৬ টি কেন্দ্রে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
April 15, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলায় মোট ১৬ টি কেন্দ্রে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে।
পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ সময় তারা মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এবং শাহ হেলাল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে পরীক্ষার সার্বিক পরিবেশ, প্রশ্নপত্র বিতরণ, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, সকল কেন্দ্রে শৃঙ্খলাপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।



মন্তব্য করুন