জমে উঠেছে বড়লেখা হাজীগঞ্জবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন

November 14, 2013,

বড়লেখা হাজীগঞ্জবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন জমে উঠেছে। আগামী ১৬ নভেম্বর বড়লেখা হাজীগঞ্জবাজার ব্যবসায়ী সমিতির ভোট গ্রহনের তারিখ ঘোষনা করেছে নির্বাচন পরিচালনা কমিটি। তারিখ ঘনিয়ে আসায় প্রার্থীরা ভোটার দের দোয়ারে দোয়ারে নিদ্রাহীন দৌঁড়-ঝাপ করেছেন কাঙ্কিত ভোটটি পাবার জন্য। গতকাল হাজীগঞ্জবাজার ঘুরে দেখা যায়, প্রার্থীদের পোস্টার, ব্যানার, ফ্যাসটুন আর তোরনে ঢেকে গেছে বড়লেখা। ভোটার দের মাঝে প্রানচাঞ্চল্য বিরাজ করতে দেখা গেছে। বাজারে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। হাজীগঞ্জবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন বাজারের প্রবীণ ব্যবসায়ী হাজী আলাউদ্দিন (আলাই ডিলার), অপর জন গোলজার আহমদ ফকু। এছাড়া বাজারের ব্যবসায়ী সমিতির অন্যান্য পদে ও বিভিন্ন ওয়ার্ডে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচন কমিশনার ও পরিচালনা কমিটির সদস্য সচিব তাজ উদ্দিন জানান, ভোট গ্রহনের নির্ধারিত তারিখ ১৬ নভেম্বর করা হয়েছে। শান্তি পুর্ন ভাবে ভোট গ্রহনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
বড়লেখা হাজীগঞ্জবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন জমে উঠেছে। আগামী ১৬ নভেম্বর বড়লেখা হাজীগঞ্জবাজার ব্যবসায়ী সমিতির ভোট গ্রহনের তারিখ ঘোষনা করেছে নির্বাচন পরিচালনা কমিটি। তারিখ ঘনিয়ে আসায় প্রার্থীরা ভোটার দের দোয়ারে দোয়ারে নিদ্রাহীন দৌঁড়-ঝাপ করেছেন কাঙ্কিত ভোটটি পাবার জন্য। গতকাল হাজীগঞ্জবাজার ঘুরে দেখা যায়, প্রার্থীদের পোস্টার, ব্যানার, ফ্যাসটুন আর তোরনে ঢেকে গেছে বড়লেখা। ভোটার দের মাঝে প্রানচাঞ্চল্য বিরাজ করতে দেখা গেছে। বাজারে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। হাজীগঞ্জবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন বাজারের প্রবীণ ব্যবসায়ী হাজী আলাউদ্দিন (আলাই ডিলার), অপর জন গোলজার আহমদ ফকু। এছাড়া বাজারের ব্যবসায়ী সমিতির অন্যান্য পদে ও বিভিন্ন ওয়ার্ডে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচন কমিশনার ও পরিচালনা কমিটির সদস্য সচিব তাজ উদ্দিন জানান, ভোট গ্রহনের নির্ধারিত তারিখ ১৬ নভেম্বর করা হয়েছে। শান্তি পুর্ন ভাবে ভোট গ্রহনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। বড়লেখা প্রতিনিধি॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com