কমলগঞ্জে মে দিবসে ভানুগাছ চৌমুহনীতে শ্রমিক সমাবেশ, প্রধান অতিথি এমপি হাজী মুজিব

May 2, 2026,

কমলগঞ্জ প্রতিনিধি : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ চৌমুহনীতে এক বর্ণাঢ্য শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১ মে সকাল ১১টায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি হাজী মুজিব শ্রমজীবী মানুষের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এবং তাদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। একইসাথে তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে নিজেদের অধিকার আদায়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার গুরুত্বারোপ করেন এবং শ্রমিকদের প্রতি সকল ধরনের বৈষম্য দূর করার দাবি জানান।

মে দিবস উপলক্ষে আয়োজিত এ সমাবেশে শ্রমিকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সমাবেশ শেষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com