ভারতে মুসলিম নির্যাতন ও বিএসএফ কর্তৃক সীমান্ত হ/ত্যার প্রতিবাদে মৌলভীবাজার জেলা ইমাম সমিতির মানববন্ধন

স্টাফ রিপোর্টার : পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন স্থানে উগ্রবাদী হিন্দু সম্প্রদায় কর্তৃক মুসলমানদের উপর জুলুম নির্যাতন হত্যা বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ ও সীমান্তে বাংলাদেশী হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
১৯ মে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মানববন্ধনে সভাপত্বি করেন জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা শামসুল ইসলাম।
বক্তব্য রাখেন ইমাম সমিতির সহ-সভাপতি মাওলানা মকবুল হোসেন খান, মাওলানা আসাদ আহমদ চৌধুরী, মাওলানা জামিল আহমদ আনসারী, মুফতি হাবিবুর রহমান কাসেমী, ইমাম সমিতির জেলা সেক্রেটারি মুফতি হিফজুর রহমান ফুয়াদ, মাওলানা বশির আহমদ, মাওলানা আইয়ুব আলী, মাওলানা সৈয়দ মুহিত উদ্দিন, মাওলানা আমিনুল ইসলাম, প্রফেসর মুহাম্মদ সেলিম, মাওলানা আজমান আলী, মাওলানা সৈয়দ ইউনুস আলী, মাওলানা সাইফুর রহমান ফয়ছল, মাওলানা হাম্মাদ বিল্লাহ, মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা হাসান আহমদ চৌধুরী,মাওলানা আব্দুল মুকিত প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে ভারতের মুসলমানদের ওপর চালানো সকল ধরনের নির্যাতন, অত্যাচার বন্ধ করতে হবে। মুসলমানদের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। উগ্র হিন্দুত্ববাদীরা যে নির্মম নিষ্ঠুরতা চালাচ্ছে তা সভ্যতা মানবিকতার চরম লঙ্ঘন। এসবের আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করতে হবে। পশ্চিমবঙ্গ সহ ভারতের মুসলমানদের ন্যায্য নাগরিক অধিকার ফিরিয়ে দিতে হবে।
বক্তারা আরও বলেন, মুসলমানদের উপর জুলুম নির্যাতন চালিয়ে বিশ্বের কোন জাতি টিকে থাকতে পারে নাই। ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার ও টিকে থাকতে পারবে না। সীমান্তে বাংলাদেশী হত্যা বন্ধ করতে হবে। সীমান্তে আর গুলি চললে গুলির জবাব গুলি দিয়ে দেয়া হবে।
মানববন্ধন থেকে বাংলাদেশ সরকারকে অবিলম্বে ভারতে মুসলমানদের উপর নিষ্ঠুর নির্মম নির্যাতনের রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর এবং সীমান্ত হত্যার বন্ধে কার্যকর ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়।



মন্তব্য করুন