কমলগঞ্জে প্রথম শ্রেণীর শিশুকে ধ/র্ষণে/র অভিযোগ; অভিযুক্ত আ/টক

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জ উপজেলার প্রথম শ্রেণীতে পড়ুয়া সাত বছর বয়সী এক শিশুকে দোকান ঘরের ভেতর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযুক্ত চান মিয়া (৬৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে নির্যাতিত শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার ২ জুলাই গভীর রাতে শিশুর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ২ জুলাই উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মইদাইল গ্রামে ঘটনাটি ঘটে। শিশুটি উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মানিক মিয়ার মেয়ে।
অভিযোগকারী পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, বাবার জন্য সিগারেট আনতে গেলে একই গ্রামের রশিদ মিয়ার দোকানের কর্মচারী চান মিয়া দোকানের ভেতরে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। ঘটনার পর পরই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং অভিযুক্ত চান মিয়া কৌশলে এলাকা থেকে পালিয়ে যান। ঘটনাটি সাথে সাথে পুলিশকে জানালে কমলগঞ্জ থানার এসআই মোহাম্মদ আমির উদ্দিন, এস আই মিঠু রায় ও এএসআই হামিদুর রহমানের তাৎক্ষণিক তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ১০টায় চান মিয়াকে উপজেলার মুন্সিবাজার থেকে আটক করা হয়।
এদিকে, ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুর বাবা মানিক মিয়া জানান, আমার মেয়েরটা প্রথম শ্রেণীতে পড়ে। মেয়েটার সাথে যা হয়েছে আমি তার বিচার চাই। এমন বিচার চাই, যাতে এটা দেখে কেউ আর এমন ঘটনা ঘটানো সাহস পায়না
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনার পরপরই আমাদের টিম অভিযানে নামে এবং রাত ১০টায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ভুক্তভোগী শিশুর চিকিৎসার খোঁজখবর রাখা হচ্ছে।



মন্তব্য করুন