পাতানো নির্বাচন বয়কটের ঐতিহাসিক ঘোষণা দেয়ায় এরশাদকে মৌলভীবাজার জাতীয় পার্টির অভিনন্দন

December 3, 2013,

মৌলভীবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নুরুল হকের বাসভবনে ৩ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময় পুরাতন হাসপাতাল সড়কস্থ জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনের এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাতানো নির্বাচন বয়কটের ঐতিহাসিক ঘোষণা দেয়ায় সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ সাহেবকে জাতীয় পার্টি মৌলভীবাজার জেলা শাখা ও তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। সেইসাথে আগামী দিনে জাতীয় পার্টিকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এসময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মৌলভীবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জনাব সৈয়দ নুরুল হক, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব তজম্মুল হোসেন চৌধুরী, পৌর শাখার সাধারণ সম্পাদক জনাব মাহমুদুর রহমান, জাতীয় যুব সংহতি মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বেলায়েত আলী খাঁন জুয়েল, যুবনেতা জহিরুল আলম মুর্শেদ, পানু বৈদ্য, মজনু মিয়া, সৈয়দ আপ্তাব আলী, ছালিক মিয়া, জরিফ মিয়া, চিনু রঞ্জন তালুকদার, মেহেদী হাসান, শাহ আলম, শামীম আহমদ, জহির আহমদ, জুনেদ আহমদ প্রমুখ। সভা শেষে জাতীয় যুব সংহতি মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বেলায়েত আলী খাঁন জুয়েল ও পৌর শাখার সাধারণ সম্পাদক জনাব মাহমুদুর রহমানের নেতৃত্বে এক আনন্দমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মৌলভীবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নুরুল হকের বাসভবনে ৩ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময় পুরাতন হাসপাতাল সড়কস্থ জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনের এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাতানো নির্বাচন বয়কটের ঐতিহাসিক ঘোষণা দেয়ায় সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ সাহেবকে জাতীয় পার্টি মৌলভীবাজার জেলা শাখা ও তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। সেইসাথে আগামী দিনে জাতীয় পার্টিকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এসময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মৌলভীবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জনাব সৈয়দ নুরুল হক, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব তজম্মুল হোসেন চৌধুরী, পৌর শাখার সাধারণ সম্পাদক জনাব মাহমুদুর রহমান, জাতীয় যুব সংহতি মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বেলায়েত আলী খাঁন জুয়েল, যুবনেতা জহিরুল আলম মুর্শেদ, পানু বৈদ্য, মজনু মিয়া, সৈয়দ আপ্তাব আলী, ছালিক মিয়া, জরিফ মিয়া, চিনু রঞ্জন তালুকদার, মেহেদী হাসান, শাহ আলম, শামীম আহমদ, জহির আহমদ, জুনেদ আহমদ প্রমুখ। সভা শেষে জাতীয় যুব সংহতি মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বেলায়েত আলী খাঁন জুয়েল ও পৌর শাখার সাধারণ সম্পাদক জনাব মাহমুদুর রহমানের নেতৃত্বে এক আনন্দমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। স্টাফ রিপোর্টার॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com