নাশিদ মাহফিল নালায়ে কলন্দর সম্পন্ন

স্টাফ রিপোর্টার॥ উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রচিত উর্দু কাব্যগ্রন্থ ‘নালায়ে কলন্দর’ এর একক গীতি অনুষ্ঠান ৫ ফেব্রয়ারি রোববার সম্পন্ন হয়েছে। বাংলাদেশের জনপ্রিয় ইসলামী সংগীত শিল্পী কবি মুজাহিদুল ইসলাম বুলবুলের কণ্ঠে ও নিজস্ব সুরে গাওয়া উর্দু গজল নালায়ে কলন্দর (কলন্দরের কান্না) শুনে শ্রোতারা সুরের মূর্ছনায় আচ্ছন্ন হয়ে পড়েন।
লতিফিয়া বিজনেস ফোরাম মৌলভীবাজার এর উদ্যোগে ও নাশিদ মাহফিলের উদ্যোক্তা আলহাজ হাফিয সাব্বির আহমদের সার্বিক সহযোগিতায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত নাশিদ মাহফিলের কার্যক্রম চলে।
এসময় ‘রঙে লায়া হায় জাহামে সাইয়্যেদে আবরার ছে’ সালাম আয়ে রহমতে আলম মালাইক ছবহি কা হো’ ‘চমক উঠা মুকাদ্দরকা সিতারা আলম ই একদম’ সহ জনপ্রিয় ৭টি সঙ্গীত পরিবেশন করেন তিনি।
লতিফিয়া বিজনেস ফোরামের উপদেষ্টা আলহাজ সৈয়দ আবু শাহজাহান ও নেছার আহমদের সভাপতিত্বে ও বিজনেস ফোরামের পরিচালক মাওলানা শফিকুল আলম সুহেলের পরিচালনায় অনুষ্ঠিত নাশিদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা সরকার মুহাম্মদ কাফীলুদ্দীন সালেহী, মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী, মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আব্দুল আলীম, মাওলানা শিহাব উদ্দিন আলীপুরী, মাওলানা বদরুজ্জামান রিয়াদ প্রমুখ।
মাহফিলে সহ সভাপতি ছিলেন বিজনেস ফোরামের উপদেষ্টা মো. ফখরুল ইসলাম ও আলহাজ এখলাছুর রহমান। এসময় আনজুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামিয়া ও লতিফিয়া বিজনেস ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ মিলাদ হোসেন, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান শাহেদ, আল ইসলাহ নেতা সিরাজুল ইসলাম সিদ্দিকী, মাওলানা সৈয়দ ইউনুছ আলী, হাফিয এনামুল হক, শিক্ষক মাওলানা নাসির উদ্দিন, মাওলানা ইসহাক আহমদ, মুফতি রুহুল আমিন, হাফিয মীর্জা শামীম আহমদ, মো. কামাল উদ্দিন, হাফিয বজলুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম মাসুক, তালামীয নেতা হাফিয কাওছার আহমদ, জায়েদ আহমদ চৌধুরী, বেলাল উদ্দিন কামরান, খন্দকার অজিউর রহমান আসাদ, এম এ জলিল, রাজন আহমদ প্রমুখ।
বাদ জোহর খতমে বোখারী শরীফ খতম ও মিলাদ মাহাফিল শেষে বিশেষ মোনাজাত করেন সৎপুর কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা ছালিক আহমদ। পরে মুসল্লিদের মধ্যে শিরনী বিতরণ করা হয়।



মন্তব্য করুন