ডিবি পুলিশ মাদক সম্রাট এমরান গ্রেফতার
February 7, 2017,

স্টাফ রিপোর্টার॥ ৭ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুর ২:৩০ ঘটিকার সময় মৌলভীবাজার সদর ৪নং কাগাবালা ইউনিয়নের কাগাবালা গ্রাম থেকে ১৪ পুরিয়া হিরোইন ও ২০ পিস ইয়াবাসহ মো,এমরান হোসেন (৪০) কে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সে কাগাবালা গ্রামের ইসমাইল মিয়ার ছেলে।
অভিযান পরিচালনা করেন গোয়েন্দা শাখার উপ পরির্দশক সুকোমল ভট্রাচার্য ও এএসআই মোমিন উল্যা।
আসামীর বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন এএসআই মোমিন উল্যা।



মন্তব্য করুন